Kolkata Metro: বড়দিনে কম চলবে মেট্রো, কত রাত অবধি পরিষেবা পাবেন যাত্রীরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন বাদেই বড়দিন। বছরের শেষভাগে এসে উৎসবের আমেজে মেতে উঠবে শহরবাসী। স্বাভাবিকভাবেই ওইদিন গভীর রাত পর্যন্ত রাস্তায় ভিড় থাকবে। এই বিষয়টি মাথায় রেখেই যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Service on 25 December)। আগামী ২৫ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। তবে অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক রেক চলবে।

Kolkata Metro: বড়দিনে কম চলবে মেট্রো, কত রাত অবধি পরিষেবা পাবেন যাত্রীরা?

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় ED-র তলব এড়ালেন Arvind Kejriwal, হাজিরার আগের দিনই দিল্লি ছাড়লেন AAP সুপ্রিমো

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, বড়দিনে (Christmas) অর্থাৎ ২৫ ডিসেম্বর ২৮৮ টির বদলে ১৯৪ টি রেক চলবে। পরিষেবা শুরু হবে দেরিতে। আট মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। তবে গভীর রাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। বড়দিনে কলকাতার রূপ পাল্টে যায়। পার্ক স্ট্রীট (Park Street) ও সংলগ্ন এলাকায় ভিড় বেশি থাকে। সেলিব্রেশন চলে গভীর রাত পর্যন্ত। তবে গভীর রাতে বাড়ি ফেরা এক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্যা দূর করতেই গভীর রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro: বড়দিনে কম চলবে মেট্রো, কত রাত অবধি পরিষেবা পাবেন যাত্রীরা?

আগামী ২৫ ডিসেম্বর সকাল ৮ টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে। সকাল ৯ টা থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চালু হবে। দমদম (Dum Dum) থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে সকাল ৯ টা থেকে। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো চলবে রাত ১১টায়। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় গভীর রাত পর্যন্ত মেট্রো চালু থাকবে।

বড়দিনে কম চলবে মেট্রো, তবে গভীর রাত পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা

Kolkata Metro: বড়দিনে কম চলবে মেট্রো, কত রাত অবধি পরিষেবা পাবেন যাত্রীরা?
Kolkata Metro: বড়দিনে কম চলবে মেট্রো, কত রাত অবধি পরিষেবা পাবেন যাত্রীরা?

আগামী ২৪ ডিসেম্বর টেট পরীক্ষার জন্য অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। রবিবার ছুটির দিন হলেও টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকেই শুরু হবে পরিষেবা। ৯ টার পরিবর্তে সকাল ৬.৫০ মিনিটে প্রথম মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে ৬ টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো চলবে ৬ টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে সকাল ৭ টায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত