নজরবন্দি ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal skips ED Summon) নাম জড়িয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আগেও ডেকে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ফের কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। কিন্তু এদিনের হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইডির সমনকে ‘বেআইনি’ বলেও দাবি করেছেন।



আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?
আবগারি মামলায় (Delhi excise case) আজ অর্থাৎ ২১ ডিসেম্বর ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল কেজরিওয়ালকে। কিন্তু গতকালই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি ছাড়েন কেজরিওয়াল। জানা গিয়েছে, পাঞ্জাবের হুঁশিয়ারপুর জেলায় আয়োজিত একটি বিপাশন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। টানা দশদিন সেখানেই থাকবেন। এমনকি এই সময়ে রাজনৈতিক যোগাযোগ থেকেও দূরত্ব বজায় রাখবেন আপ সুপ্রিমো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, এবারও হাজিরা এড়িয়ে যাবেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাই হল। তবে এদিনের হাজিরা নিয়ে ইডিকে একহাত নেয় কেজরিওয়াল ও তাঁর দল।



দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বেআইনিভাবেই সমন পাঠানো হয়েছে তাঁকে। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এই সমন বলেও দাবি করেছেন তিনি। হাজিরা দিতে পারবেন না জানিয়ে ইডির কাছে জবাব দিয়েছেন কেজরিওয়াল। সেখানেই এই বিষয়গুলি উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, আপের দাবি, অরবিন্দ কেজরিওয়াল প্রতি বছর এই সময় বিপাসনা অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেছে বেছে সেই সময়েই তাঁকে তলব করেছে।
আবগারি দুর্নীতি মামলায় ED-র তলব এড়ালেন Arvind Kejriwal, কী প্রতিক্রিয়া দিল্লির মুখ্যমন্ত্রীর

আবগারি দুর্নীতি মামলায় ED-র তলব এড়ালেন Arvind Kejriwal, হাজিরার আগের দিনই দিল্লি ছাড়লেন AAP সুপ্রিমোমুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, কেজরিওয়াল (Arvind Kejriwal) ইডির কাছে জানিয়েছেন, ‘আমি আইনি সমন গ্রহণ করতে রাজি। কিন্তু ইডির এবারের সমন আগের মতই বেআইনি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে নোটিস পাঠানো হয়েছে। আমি সততার সঙ্গে নিজের জীবন ব্যয় করেছি এবং আমার কিছুই লুকানোর নেই।’







