INDIA Bloc: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের বেশি সময় বাকি নেই। মোদীকে ক্ষমতাচ্যুত করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়া জোট। চলতি বছরের মধ্যেই আসন সমঝোতায় আসতে হবে বিরোধী দলগুলিকে। অর্থাৎ হাতে বেশি সময় বাকি নেই। গত মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক (INDIA Bloc Meeting) হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী কে হবেন, এই আলোচনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর নাম সুপারিশ করেছেন। এছাড়াও আরও কয়েকজনের নাম ভাবা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?

INDIA Bloc: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?

আরও পড়ুন: লোকসভা ভোটে প্রার্থী হবেন না দেব? রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চান অভিনেতা-সাংসদ?

২০১৪ সালে কংগ্রেসকে হারিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি (BJP)। সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী হয়েছিলেন বারাণসী কেন্দ্র থেকে। ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং ২০২৪-এও সেখানে দাঁড়াবেন তিনি। গেরুয়া শিবিরের শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই কেন্দ্রটি। মোদীর বিরুদ্ধে তাই ‘যোগ্য’ মুখ চাইছে ইন্ডিয়া জোট (INDIA Bloc)। ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে। জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বধরার নাম প্রস্তাব করেছেন। বিজেপির একসময়ের জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) কিংবা আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) বারাণসী থেকে প্রার্থী করা হতে পারে।

INDIA Bloc: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?
INDIA Bloc: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) বারাণসী কেন্দ্র থেকে প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী হবেন বলে রব উঠেছিল। কিন্তু পরে অজয় রাই-কে প্রার্থী করেন কংগ্রেস। তাঁকে ৫ লক্ষের বেশি ভোটে হারিয়ে দেন নরেন্দ্র মোদী। বিহারের সাতবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা না হলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হেভিওয়েট আসনে প্রার্থী করা হতে পারে। ইন্ডিয়া জোটের তৃতীয় বিকল্প অরবিন্দ কেজরিওয়াল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু ২ লক্ষ ভোটে হেরে গিয়েছিলেন। এবার তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, ইন্ডিয়া জোট ভাবনায় কারা রয়েছেন?

INDIA Bloc: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার, কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট?

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সুপারিশে সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে খাড়গে এনিয়ে জানান, ‘আগে জয়লাভ হোক, তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হবে। ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্য স্তরে আসন ভাগাভাগি করা হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত