‘বস’ গেইল,সঙ্গী রাহুল,হারের ধারা কাটিয়ে জয়ের সরণিতে পাঞ্জাব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘বস’ গেইল,সঙ্গী রাহুল, ইউনিভার্স বস ইজ ব্যাক অ্যান্ড কিংস ইলেভেন পঞ্জাব ইজ অন। টানা পাঁচ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রীতি জিন্টার দল ক্রিস গেইলের প্রত্যাবর্তনে জয়ে ফিরল।বৃহস্পতিবার শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালােরকে হেলায় হারাল কিংস ইলেভেন পঞ্জাব। ১৭২ রান তাড়া করতে নেমে ৮ উইকেট ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

আর পড়ুনঃ সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। পুজোর আগে করোনার দূর্বার গতি বাংলায়।

ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন লােকেশ রাহুল। তাঁকে যােগ্য সঙ্গ দেন ময়াঙ্ক আগরওয়াল এবং ক্রিস গেইল। মরশুমে প্রথম ম্যাচ খেলতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে জেতানাের পাশাপাশি বুঝিয়ে দিলেন তিনি,ফুরিয়ে যাননি। তবে ম্যাচের শেষ ওভার ছিল রােমাঞ্চে ভরা।শেষ ওভারে মাত্র ২ রান করলেই জিতবে, এই অবস্থায় প্রথম দু’ বল ডট। তৃতীয় বলে এক রান নেন গেইল। কিন্তু চতুর্থ ডেলিভারি ফের ডট। পঞ্চম বলে গেইল রান-আউট।

সুতরাং শেষ বলে জিততে হলে এক রান করতে হবে। তবে তার তােয়াক্কা না-করে স্টেপ-আউট করে চাহালকে মাঠের বাইরে শেষ ওভারে মাত্র ২ রান করলেই জিতবে, এই অবস্থায় প্রথম দু’ বল ডট। তৃতীয় বলে এক রান নেন গেইল। কিন্তু চতুর্থ ডেলিভারি ফের ডট। পঞ্চম বলে গেইল রান-আউট। সুতরাং শেষ বলে জিততে হলে এক রান করতে হবে। তবে তার তােয়াক্কা না-করে স্টেপ-আউট করে চাহালকে মাঠের বাইরে পাঠিয়ে ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন খেলোয়াড় পুরান।

‘বস’ গেইল,সঙ্গী রাহুল, প্রথম লেগে সাতটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেও দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই জয় পেল কিংস ইলেভেন। জয় এল প্রথম পর্বে একমাত্র জয় পাওয়া সেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। ১৭১ রান তাড়া করতে নেমে কিংস ইলেভেনের দুই ওপেনার লােকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল ৭৮ রান যােগ করে দারুণ শুরু করেন। মাত্র ২৫ বলে তিনটি ছয় ও চারটি বাউন্ডারি-সহ ৪৫ রানের ইনিংস খেলেন আগরওয়াল। তারপর ক্রিজে আসেন গেইল। মরশুমে প্রথমবার। শুরুতেই একটু দেখে খেলে নিজমূর্তি ধারণ করেন গেইল। এই জয় দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করেন রাহুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত