তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে বুথের ভিডিয়ো গেল কি করে? তদন্তে কমিশন

একটি ভোটকেন্দ্রে ইভিএম-কে ঘিরে ভিড় করে আছেন বেশ কয়েকজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের দিন সকাল থেকে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রাতভর বিজেপি সন্ত্রাস ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিযোগের বহরও বাড়ে। পরে তিনি ছাপ্পার অভিযোগ তোলেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত মিনাখাঁর TMC বিধায়ক, মমতার রোষের মুখে ঊষারানি মণ্ডল

ddd

একটি ফুটেজ প্রকাশ্যে আনা হয়, যেখানে দেখা যাচ্ছে, একটি ভোটকেন্দ্রে ইভিএম-কে ঘিরে ভিড় করে আছেন বেশ কয়েকজন। পাশে ভোটারদের দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বুথের ভিতরের ভিডিয়ো ফুটেজ দেবাংশুর হাতে গেল কী করে? কমিশন সূত্রে খবর, এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চলছে।

vote 1

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ওয়েবকাস্টিং নিয়ন্ত্রিত হয় তিন জায়গা থেকে— দিল্লিতে কমিশনের সদর দফর, সিইও-র দফতর এবং জেলায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা জেলাশাসকের দফতর। সেখানে বাইরের কারও প্রবেশ করার কথা নয়। তা ছাড়া ওয়েবকাস্টিং রুমে ঢুকে বাইরের কারও পক্ষে ভিডিয়ো খুঁজে বার করা সম্ভব নয়।

তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে বুথের ভিডিয়ো গেল কি করে? তদন্তে কমিশন

debanshu1

কারণ তার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে। যা গুটি কয়েক লোকের কাছেই রয়েছে। যে সব আধিকারিক দায়িত্বে রয়েছেন, মূলত তাঁদের কাছে সেই পাসওয়ার্ড থাকে। তাই প্রশ্ন উঠছে, কী ভাবে ওয়েবকাস্টিং রুম থেকে বুথের ভিতরের ভিডিয়ো ফুটেজ বাইরে বেরোল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর