সোমবার সকালবেলা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল একটি মালগাড়ি। এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত বহু। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার জানা যাচ্ছে, ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কী কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা? জানালো রেল


কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দুঃখপ্রকাশ করার পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যের তরফে জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে ফাঁসিদেওয়া যাবার জন্য একাবারে প্রস্তুত মমতা। কিন্তু, বিমানে খালি সিট পাওয়া যাচ্ছে না। কারণ, মুখ্যমন্ত্রী গেলে তাঁর সঙ্গে একটা টিম যাবে। এখন সরকারের যে বিমান রয়েছে সেটিকে ব্যবস্থা করার চেষ্টা চলছে। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন মমতা।

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
Related News২৫০০ টাকার পরিচারিকা থেকে বিধায়ক, অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত উদাহরণ কলিতা মাঝিবাংলায় বিজেপি ক্ষমতায়, এবার কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
এই মুহূর্তে ফাঁসিদেওয়া এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।
কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রথমে সরকারি তরফে মৃতের সংখ্যা ৫ বলা হয়, এরপর ৮। কিন্তু, সংবাদ সংস্থা পিটিআই দ্দাবি করেছে, কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক, সহ-চালক এবং কাঞ্চনজঙ্ঘার গাইডের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। যাঁদের মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।









