কী কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা? জানালো রেল

Kanchenjunga Express: যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দার্জিলিঙে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু ৫, আহত বহু

rail3

কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।দুমড়ে যাওয়া একটি বগি থেকে উদ্ধারকার্য এখনও শুরুই করা সম্ভব হয়নি।যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা। আপাতত সেটা নিয়েই দুশ্চিন্তায় রেলের আধিকারিকরা।

যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়।

কী কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা? জানালো রেল

rail4

প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন