Petrol Price: মধ্যবিত্তদের জন্য খুশির খবর, দাম কমতে চলেছে পেট্রোলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পেট্রোল- ডিজেলের অস্বাভাবিক মুল্য বাড়ার জেরে হাঁসফাঁস করছে ভারতবাসী। বেশ কয়েক বছর ধরেই ক্রমাগত হারে ভারতে বেড়ে চলেছে পেট্রোলের দাম। এর ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতা থেকে সকলের। কিন্তু শোনা যাচ্ছে যে, আগামী বছর থেকেই ভারতের কম হতে পারে পেট্রোলের দাম। কারণ ভারতের পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে তা বিক্রি করা হবে।

আরও পড়ুন:আত্মঘাতী হামলায় মৃত্যু তালিবান ধর্মীয় গুরু শেখ রহিমুল্লা হাক্কানির

আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম 106.03 টাকা। ডিজেলের দাম প্রতি লিটার 92.76 টাকা।বিশ্ব বাজারে অশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম এখনও রয়েছে 100 ডলারের নীচেই। চলতি সপ্তাহেই অশোধিত তেল ব্যারেল প্রতি 93 ডলার ছুঁয়েছিল। সেই দাম আজ এসে দাঁড়িয়েছে 99 ডলারে।

মধ্যবিত্তদের জন্য খুশির খবর, ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি
মধ্যবিত্তদের জন্য খুশির খবর, ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি

রাজধানী দিল্লি শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। লিটার প্রতি ডিজেলের দর 89.62 টাকা।মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা।

মধ্যবিত্তদের জন্য খুশির খবর, ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি 

মধ্যবিত্তদের জন্য খুশির খবর, ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি
মধ্যবিত্তদের জন্য খুশির খবর, ২০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রি

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২০২৫ সাল নাগাদ দেশে শুধুমাত্র ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। এর ফলে অশোধিত তেল আমদানির ক্ষেত্রে বার্ষিক চার বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে এবং এতে দেশে খুচরো পেট্রলের দামও কমবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত