বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাব নির্বাচনের আগে বড় বাজিমাত গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। ঠিক নির্বাচনের আগে কী পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ছোটোদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক! বিস্ফোরক মন্তব্য AIIMS-এর বিজ্ঞানীর

সোমবার চণ্ডীগড়ের পুর নির্বাচনে ধরাশায়ি হয়েছে বিজেপি। পরাজিত হয়েছেন বিজেপি কাউন্সিলর। প্রথম শক্তি হিসাবে সামনে উঠে এসেছে আম আদমি পার্টি। বিধানসভা নির্বাচনের আগে দলের এই ফলাফল মাথাব্যথার কারণ হয়েছে গেরুয়া শিবিরের জন্য। তাই দীনেশ মোঙ্গিয়াদের তারকাদের দলে যোগদান করিয়ে চমক দিতে চলেছে বিজেপি।

তবে এবারে তাঁদের শরীক হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাঞ্জাব লোক কংগ্রেস এবং শিরোমণী আকালি দলের একটি ভাগ। তিন পক্ষের মধ্যে ইতিমধ্যেই আসন বন্টন নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা শেষ হয়েছে। কোন ফর্মুলায় কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা? তা নিয়ে ইতিমধ্যেই ব্লু প্রিন্ট তৈরি করেছে নতুন পক্ষ।

Image

যদিও বাইরে থাকছে না শিরোমণি আকালি দল। কৃষি আইন নিয়ে মোদি সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পর এনডিএ শিবির ছেড়েছেন তাঁরা। এবারের নির্বাচনে তাঁদের শরীক মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে ফুঁটছে পাঞ্জাব। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনও পক্ষই।

বিজেপিতে যোগ প্রাক্তন ক্রিকেটারের 

বিজেপিতে যোগ প্রাক্তন ক্রিকেটারের 
বিজেপিতে যোগ প্রাক্তন ক্রিকেটারের

রাজনৈতিক মহলের ধারণা, কৃষি আইন সহ একাধিক ইস্যুতে নির্বাচনী লড়াইয়ে বিজেপি আগে থেকে পিছিয়ে থাকলেও এবার তাঁদের ট্রাম্পকার্ড হতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ঠিক যে ফর্মুলায় দীর্ঘ সময় ধরে পাঞ্জাবে কংগ্রেসের দুর্গ সামলেছিলেন তিনি, ঠিক একই ফর্মুলায় কংগ্রেসকে প্রতিহত করার শেষ প্রয়াস থেকে বিন্দুমাত্র বিচলিত হবেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত