নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশের ছোটদের টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২২ সালের ৩রা জানুয়ারি থেকে দেশজুড়ে ছোটদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে। এবং ওমিক্রন থেকে বাঁচতেই সরকারের এই সিদ্ধান্ত। এবার কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরে বিস্ফোরক দাবি করলেন এইমসের এক বিজ্ঞানী।
আরও পড়ুনঃ সুখবর, আরও দুই কোভিড টিকায় ছাড়পত্র কেন্দ্রের


তার নাম ডক্টর সঞ্জয় কে রায়। কে এই বিজ্ঞানী সঞ্জয় কে রায়? ইনি হলেন এইমসের বিজ্ঞানী তথা ভারতীয় জনসাস্থ অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও কোভ্যাকসিনের ট্রায়ালের অন্যতম প্রধান পরীক্ষক। বিজ্ঞানী ডঃ সঞ্জয় কে রায়ের কথায়, সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাচ্চাদের জন্য করোনার টিকা কতটা জরুরি তাও ভালোভাবে খতিয়ে দেখার প্রয়োজন ছিল।
তিনি আরো বলে, সংক্রমনের আশঙ্কা থেকে টিকাকরণ করে দিতে হবে সেটা না করাই ভালো। আমরা জানি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী সকলের টিকাকরণ শুরু হতে চলেছে। কম বয়সীদের টিকাকরণ হয়ে গেলে পুরোদমে স্কুল-কলেজ খুলে দেওয়া যাবে এবং কৃত্রিম উপায়ে ছোটদের শরীরে করোনার মোকাবেলার শক্তি বাড়বে।
কিন্তু এমসের এই বিজ্ঞানীর কথাতে ছোটদের ক্ষেত্রে প্রতিষেধক এর মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাটা কি খুব প্রয়োজন? তার বাস্তবতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজ্ঞানী ডঃ সঞ্জয় কে রায়। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানান, দেশের অগণিত অনুরাগীদের মতো তিনিও প্রধানমন্ত্রীর একজন অনুরাগী।


ছোটোদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক! বিস্ফোরক মন্তব্য AIIMS-এর বিজ্ঞানীর
প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন একথাও তিনিও বিশ্বাস করেন। তবে ছোটদের টিকাকরণের যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন তার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে মেনে নিতে পারছেন না এই বিশিষ্ট বিজ্ঞানী। আর তার এই মন্তব্য নেই এবার বিতর্ক শুরু হয়েছে দেশের করোনা বিশেষজ্ঞ মহলে।







