সুখবর, আরও দুই কোভিড টিকায় ছাড়পত্র কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব জুড়ে চলছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এর দাপট। আমাদের দেশ এর বাইরে নয়। আর সে কথা মাথায় রেখেই এবার আরো এক ধাপ এগোল দেশের স্বাস্থ্য বিভাগ। ওমিক্রন যখন দেশে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে ঠিক সেই সময়েই আরো দুটি কভিদ ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র ।

আরও পড়ুনঃ দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা সেই ওমিক্রন

মঙ্গলবার টুইট করে সে খবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। মন্ত্রী জানিয়েছেন, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি-র পাশাপাশি কর্বেভ্যাক্স (CORBEVAX vaccine), কোভোভ্যাক্স (COVOVAX vaccine) টিকাও ব্যবহার করা যাবে ভারতে।

জরুরি পরিস্থিতিতে ব্যবহার হবে অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনুপিরাভির-ও। এ প্রসঙ্গে মান্ডব্য লিখেছেন, “হ্যাট ট্রিক! ভারত এবার তৃতীয় টিকাও তৈরি করে ফেলল।” এদিকে ন্যানো পার্টিকেল টিকা কোভোভ্যাক্স উৎপাদন করবে পুণের সেরাম ইন্সটিটিউট।

সুখবর, আরও দুই কোভিড টিকায় ছাড়পত্র কেন্দ্রের

যারা দেশের প্রথম টিকা কোভিশিল্ড তৈরি করেছিল। সেই নিরিখে সেরামের দ্বিতীয় টিকাও এবার বাজারে আসতে চলেছে। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় দেশে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। তবে মৃত্যুহার বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৩১৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত