নজরবন্দি ব্যুরোঃ দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা এই ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় দেশে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। তবে মৃত্যুহার বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৩১৫ জন, রবিবারের তুলনায় যা অনেকটাই বেশি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ‘হাই ভাইরাল লোড’ নিয়ে ভর্তি হাসপাতালে।


এদিকে, বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের ৫৭৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭১৪১ জন।
দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা সেই ওমিক্রন
এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ৭৫,৮৪১। রবিবার করোনায় মৃতের সংখ্যা ছিল মাত্র ১৬২, আর সোমবার সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩১৫। ওমিক্রনের দাপটে সবচেয়ে বেশি জেরবার দিল্লি, মহারাষ্ট্র। দুই রাজ্যে ১৪০ ছাড়িয়েছে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা।







