নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ব্যাট হাতে বাইশ গজ কাঁপানোর পর বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিরাট ও বোর্ড সংঘাতে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি, যা নিয়ে একটা সময় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল নেট মাধ্যমে। তবে এবার করোনার তৃতীয় ওয়েভের কবলে পড়লেন দাদা।
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সলমন, দেখতে এলেন তাঁর প্রাক্তন প্রেমিকা


সোমবার সকালেই প্রাথমিক রিপোর্টে পজিটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করালেও রিপোর্ট পজিটিভ মেলে। সৌরভ পজিটিভ হলেও নেগেটিভ স্ত্রী ডোনা এবং কন্যা সানা। সৌরভের ভাইরাল লোড ১৯.৫। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এই মুহুর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।
চলতি বছরের মাঝামাঝি সময়ে শারিরীক অসুস্থতার দরুন বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। প্রথমে কয়েকদিন উডল্যান্ড হাসপাতালে ভর্তি থাকলেও সমস্যার সুরাহা হয়নি। যারফলে পরবর্তীতে অ্যাপেলোয় ভর্তি করা হয় তাকে। সেখান থেকে ছুটি পেয়ে বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে আবার ও পুরোনো মেজাজে ফিরেছিলেন সৌরভ।
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

তবে করোনার কবল থেকে রক্ষা পেলেন না বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক । বছর শেষে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যা নিয়ে চিন্তায় গোটা দেশের চিকিৎসকরা। এরই মাঝে মঙ্গলবার সকালেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।


সোমবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বাতিল করে দেন শ্যুটিং পর্ব। কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়৷ কিছুদিন আগেই মুম্বই থেকে ফিরেছেন তিনি। তাই বিশেষ উদ্বেগের কারণ রয়েছে বলে মনে করছেন না চিকিৎসকরা৷
জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই এখন চিকিৎসা চলছে তাঁর। তবে বাড়িতে এনে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা হবে কী না এখনও জানা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসা চাইছেন মহারাজ।







