Cabinet Reshuffle: একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, নতুনদের বাড়ছে গুরুত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রীসভায় বিরাট রদবদল করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। যেকারণেই নয় জন বিধায়করা আজ মন্ত্রীপদে শপথ বাক্য পাঠ করলেন। যার মধ্যে ৫ জনকে দেওয়া হল পূর্ণমন্ত্রীর পদ। সেকারণে এবার বহু মন্ত্রীপদের একাধিক দফতর হারাতে হতে পারে। সেই তালিকায় প্রথমেই রয়েছেন ফিরহাদ হাকিম। অনেকেই মনে করছেন, একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের।

আরও পড়ুনঃ ভালোবাসার টানে, অরিজিতের সাথে দেখা করার জন্য ২২০ কিলোমিটার পথ হাঁটা! অবশেষে দেখা

সূত্রের খবর, ফিরহাদ হাকিমের পরিবহন দফতর এবারে পেতে চলেছেন স্নেহাশিষ চক্রবর্তী। তবে পুর ও নগরোন্নয়ন এবং আবাসন দফতর দেখবেন ফিরহাদ। পর্যটন দফতর দেওয়া হতে পারে বাবুল সুপ্রিয়কে। সম্ভবত সেচ দফতরের মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর পেতে চলেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ

Imageএকাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, সম্ভাব্য কোন দফতরে কারা? 
একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, সম্ভাব্য কোন দফতরে কারা? 

ইন্দ্রনীল সেন পেতে পারেন কারিগরি শিক্ষা দফতর। সম্ভবত, শিক্ষা দফতর এবার একাই পরিচালনা করবেন ব্রাত্য বসু। মেয়ের চাকরীতে সরাসরি নাম জড়ানোয় পরেশ অধিকারীকে আর কোনও দফতর দিতে চায় না তৃণমূল। এবার স্বাধীন দফতরের মন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা। প্রদীপ মজুমদার পেতে পারেন পঞ্চায়েত দফতর ।

একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, সম্ভাব্য কোন দফতরে কারা? 

একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, সম্ভাব্য কোন দফতরে কারা? 
একাধিক রদবদলে দফতর কমছে ফিরহাদের, সম্ভাব্য কোন দফতরে কারা? 

যদিও এখনও অবধি এনিয়ে মুখ খোলেননি তৃণমূলের কেউই। এমনকি মন্ত্রীসভার নতুন সদস্যরাও এবিষয়ে স্পিকটি নট। সকলের বক্তব্য, দলনেত্রী যাকে কে দফতর দেবেন, সেই দফতরের কাজ নির্দেশ মেনেই পালন করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন