কুকুর পুষলে নাম নথিভুক্ত করতে হবে, সে কামড়ালে মালিককে গুনতে হবে জরিমানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুকুর পুষলে নাম নথিভুক্ত করতে হবে। দিতে ছবি ও যাবতীয় তথ্য। অন্যথায় ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে জরিমানা। শনিবার নয়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের নয়ডা প্রশাসন।

আরও পড়ুনঃ স্পিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, স্বাধিকারভঙ্গের নোটিশ বাদশা-কৌস্তুভদের

সম্প্রতি কুকুর কামড়ানোর ঘটনা মারাত্মক হারে বেড়ে গিয়েছে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন বা NCR-ভুক্ত এই এলাকায়। কুকুরের হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ফলে জলাতঙ্কের মতো মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কুকুর পুষলে নাম নথিভুক্ত করতে হবে, সে কামড়ালে মালিককে গুনতে হবে জরিমানা

এই অবস্থায় কড়া পদক্ষেপ করল প্রশাসন। পশু সুরক্ষা কমিটির নির্দেশ অনুসারে, ২০২৩ সালের মার্চের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনে নির্দিষ্ট দিন পেরিয়ে গেলে জরিমানাও ধার্য করা হবে বলে ওই নির্দেশনামায় জানানো হয়েছে। সময় মতো পোষ্যের নির্বীজকরণ (স্টেরিলাইজেশন) এবং ‘অ্যান্টি-র‌্যাবিস’ ইঞ্জেকশন না দেওয়া হলেও প্রতি মাসে ২০০০ টাকা করে জরিমানাও দিতে হবে।

কুকুর পুষলে নাম নথিভুক্ত করতে হবে, সে কামড়ালে মালিককে গুনতে হবে জরিমানা

কুকুর পুষলে নাম নথিভুক্ত করতে হবে, সে কামড়ালে মালিককে গুনতে হবে জরিমানা

10 6

নথিভুক্তহীন পোষা সারমেয় কাউকে কামড়ালে জরিমানার পরিমাণ বেড়ে হবে ১০ হাজার টাকা।শুধু তাই নয় এবার থেকে পোষ্যকে সঙ্গে নিয়ে অনেকেই পার্কে বা এলাকার আশপাশে সকালে বা বিকেলে হাঁটতে বেরোন। সেই সময় পোষ্য রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলেও তা পরিষ্কার করার দায়িত্ব মালিকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন