নজরবন্দি ব্যুরোঃ সংবাদমাধ্যমে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধায়কদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অপরাধে বিধানসভার স্বাধিকারভঙ্গ কমিটির তলবে হাজিরা দিতে হতে পারে অভিনেতা বাদশা মৈত্রকে। সূত্রের খবর, বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হলেই তলব করা হতে পারে তাঁকে। একই অভিযোগে তলব করা হতে পারে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে।
আরও পড়ুনঃ CGO Complex: সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ! পদক্ষেপ নিল পুরনিগম
আগামী ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ৩০ নভেম্বর অবধি। সেখানেই এই দুই জনকে তলব করা হতে পারে। কারণ, এর আগে ওই দুই জন ও সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এনেছিলেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ।

এবিষয়ে অভিনেতা বাদশাহ মৈত্র জানিয়েছেন, তিনি আগেই চিঠি লিখেই বিস্তারিত জানিয়েছেন। এরপর যদি আমাকে ডাকা হয়, তা হলে যাব। চিঠিতে যে জবাব তিনি দিয়েছেন, সেই কথাই বিধানসভায় সশরীরে উপস্থিত হয়ে জানাবেন তিনি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভের পর তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়। এরপর খাতায় কলমে তাঁকে বিজেপির বিধায়ক ঘোষণা করে পিএসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। তা নিয়ে স্পিকার এবং তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে মন্তব্য করে বসেন বাদশা মৈত্র এবং কৌস্তুভ বাগচি। স্পিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেকারণেই তাঁদের তলব করা হয়েছে।
স্পিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, বাদশাদের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ

সূত্রের খবর, আগামী ১৬ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে বিরোধী দল অংশগ্রহণ করবে কি না সেবিষয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিয়োগ দুর্নীতি থেকে ডিএ ইস্যু এবং সদ্য ডেঙ্গি ইস্যুতে রাজ্যের শাসক দলকে তুলোধনা করতে ব্লু প্রিন্ট তৈরি করছেন শুভেন্দু অধিকারীরা। অন্যদিকে, বিরোধী দলকে প্রতিহত করতে এখন থেকেই পাল্টা পরিকল্পনা শাসক শিবিরেরও।



