CGO Complex: সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ! পদক্ষেপ নিল পুরনিগম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। শহর কলকাতায় প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সেই আতঙ্ক থেকে বাদ পরল না সল্টলেকের সিজিও কমপ্লেক্স। সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ! পুরসভার কর্মীদের এসে মশা তাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে বিধাননগর পুরনিগমকে।

আরও পড়ুনঃ Locket on Akhil: রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই! অখিলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ জানালেন লকেট

সিবিআইয়ের চিঠি পেয়ে তড়িঘড়ি সিজিও কমপ্লেক্সে লোক পাঠানো হয়েছে বিধাননগর পুরনিগমের তরফে। সূত্রের খবর, বরাবর সল্টলেক এলাকায় ডেঙ্গির প্রভাব বেড়েই চলেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের বেশী। এমত অবস্থায় নতুন করে ডেঙ্গির সংক্রমণ নিয়ে চিন্তায় ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।

সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ, ডেঙ্গি মোকাবিলা নিয়ে পদক্ষেপ পুরনিগমের 
সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ, ডেঙ্গি মোকাবিলা নিয়ে পদক্ষেপ পুরনিগমের 

বিধাননগর পুর নিগমের সব্যসাচী দত্ত বলেন, সিবিআইয়ের তরফে চিঠি পাঠানো হয়েছিল। ৯ তারিখে চিঠি পাঠানো হয়েছিল, ১২ তারিখের মধ্যে কাজ হয়ে গেছে। সিবিআইয়ের কথামতো ফগ মেশিন দিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করতে চায় পুরনিগম।

অন্যদিকে, তিন মাস আগে থেকে কাউন্সিলরদের সতর্ক করার পরেও কলকাতায় ডেঙ্গির প্রভাব বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাঁর কথায়, কাউন্সিলরদের বুঝিয়ে বলেছিলাম যে কোন জায়গা আমাদের ধরতে হবে, কোন জায়গা আমাদের চিনতে হবে ও কোন জায়গায় কাজ করতে হবে। তবে এখন যা ফলাফল এতে দেখা যাচ্ছে যে কোথাও দুর্বলতা ছিল।

সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ, ডেঙ্গি মোকাবিলা নিয়ে পদক্ষেপ পুরনিগমের 

সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ, ডেঙ্গি মোকাবিলা নিয়ে পদক্ষেপ পুরনিগমের 
সিজিও কমপ্লেক্সে বাড়ছে বিপদ, ডেঙ্গি মোকাবিলা নিয়ে পদক্ষেপ পুরনিগমের 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই প্রসঙ্গ তুলে পুরসভা অভিযানে নামতে দেখা গেছে বিজেপিকে। অন্যদিকে, ডেঙ্গি মোকাবিলায় কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, ডেঙ্গি নিয়ে আসল তথ্য গোপন করছে রাজ্য সরকার। যথাযথ রক্ত পরীক্ষাও করা হচ্ছে না। বর্তমান ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত