Locket on Akhil: রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই! অখিলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ জানালেন লকেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য। রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের করতে চলেছেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন, তাই দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন লকেট। রাজ্যের পর এবার এবার দিল্লিতেও অখিল মন্তব্য ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুনঃ Weather Update: রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা

শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?

রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই, দিল্লিতে অভিযোগ দায়ের করলেন লকেট 
রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই, দিল্লিতে অভিযোগ দায়ের করলেন লকেট

মূলত, শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিতে গিয়ে এধরনের মন্তব্য করে বসেন রামনগরের বিধায়ক। এর আগে অবশ্য তৃণমূল বিধায়ক সম্পর্কেবিরোধী দলনেতা বলেছিলেন, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  শুভেন্দুর জবাবে একথা বলে বিপদে পড়েছেন তিনি।

vlcsnap 2022 11 12 11h41m24s702 4

পরে অবশ্য ক্ষমা চেয়ে অখিল গিরি বলেন, এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।

রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই, দিল্লিতে অভিযোগ দায়ের করলেন লকেট 

রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই, দিল্লিতে অভিযোগ দায়ের করলেন লকেট 
রাজ্যের পুলিশের ওপর ভরসা নেই, দিল্লিতে অভিযোগ দায়ের করলেন লকেট

ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। মালদহের হবিবপুর থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল শুরু হয়েছে। লকেটের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বাংলার পুলিশের ওপর ভরসা নেই বিজেপির। তাই এখন দিল্লিতে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ নেয়, সেই আর্জি জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত