Weather Update: রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গে শুরু শীতের হাওয়া। রবিবার সকালে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে ১৮ ডিগ্রিতে। অর্থাৎ আজই কলকাতায় মরশুমের শীতলতম দিন।নভেম্বরের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গ এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের

হাওয়া অফিসের পূর্বাভাস, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহে তা ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়াতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের (West Bengal) পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঠান্ডা পড়তে শুরু করেছে। রবিবার সকাল থেকেই কুয়াশায় মুড়েছে শহর কলকাতা, শহরতলি ও অন্যান্য জেলার পথ-ঘাট।

 রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা
রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা

হাওয়া অফিসের তথ্য বলছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিলাস। যা শনিবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে অনেকটা। আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে।

রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা

winter 2 1

ফলে ক্রমেই নামবে তাপমাত্রা। আগামী চার দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় গোটা রাজ্যে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে আবহাওয়া। এদিকে, সিকিমে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে এদিন হালকা বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত