SSC-TET: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঙ মিস্ত্রি থেকে নিয়োগ দুর্নীতির মিডলম্যান। নিউটাউনের প্রসন্ন রায় এখন জেল হেফাজতে। সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে যে সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে, সেখানে ৮ নম্বর পয়েন্টে রয়েছে, প্রসন্নর বাড়ি থেকে মিলেছে দিলীপ কুমার ঘোষের নামের ডিড।

আরও পড়ুনঃ দিনে দুই থেকে তিন কিলো গালিগালাজ আমায় পুষ্টি দেয়, বললেন প্রধানমন্ত্রী

মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রসন্ন রায়কে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে। তাঁর বাড়িতেই কীভাবে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল? সিবিআই যখন এই মামলার সঙ্গে যুক্ত সকলকেই তলব করছে, জিজ্ঞাসাবাদ করছে, গ্রেফতার করছে তবে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না?

dilip 1

কেন সিবিআই এখানে নিরপেক্ষতা দেখিয়ে আগে সিজার লিস্ট জমা দেয়নি? কেন আইনজীবী দাবি তোলার পরেই জমা পড়ল সিজার লিস্ট? প্রশ্ন তুলেছেন তিনি। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার একটি জমি কিনেছিলেন দিলীপ ঘোষ। সেই জমির দলিল মিলেছে প্রসন্নর বাড়ি থেকে। দিলীপের সম্পত্তির দলিল প্রসন্ন রায়ের বাড়িতে গেল কী করে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের

আরও বেশী সন্দেহ বাড়তে শুরু করেছে তদন্তকারী সংস্থার। যদিও এবিষয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, একটা সময়ে ওই আবাসনে তিনি থাকতেন। প্রসন্ন যে কী কাজ করেন তা তাঁর জানা ছিল না। বিদ্যুত সংযোগের বিষয়ের জন্য সেই দলিল দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের

dilip 2

এই তালিকায় রয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির সদস্যরাও। সূত্রের খবর, চাকরি প্রার্থীদের তালিকা নিয়ে শান্তি প্রসাদ সিনহাদের মতো ব্যক্তিদের কাছে পৌঁছে দিতেন প্রসন্নদের মতো মিডলম্যান৷ বিপুল অঙ্কের টাকার লেনদেন হত সেখানে। তাই তাকে বারবার প্রসন্নকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত