Narendra Modi: দিনে দুই থেকে তিন কিলো গালিগালাজ আমায় পুষ্টি দেয়, বললেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ ভারতের চারটি রাজ্যের দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তেলেঙ্গানায় পৌঁছান। তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রীর। আর তার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)-কেও তোপ দাগেন মোদী।

আরও পড়ুন: ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

তিনি বললেন, “অনেকে বলেন আমি এত পরিশ্রম করার পরেও কেন ক্লান্ত হই না। আমি কান্ত হই না কারণ প্রতিদিন আমাকে দুই থেকে তিন কিলো গালিগালাজ খেতে হয়। কিন্তু, ভগবানের কৃপায় তা আমার ভেতরে আরও পুষ্টি যোগায়। মোদীকে গালিগালাজ করুন, BJP-কে গালিগালাজ করুন। কিন্তু, যদি তেলেঙ্গানার মানুষদের গালিগালাজ করেন সেক্ষেত্রে ভারী মূল্য দিতে হবে।”

দিনে দুই থেকে তিন কিলো গালিগালাজ আমায় পুষ্টি দেয়, বললেন প্রধানমন্ত্রী
দিনে দুই থেকে তিন কিলো গালিগালাজ আমায় পুষ্টি দেয়, বললেন প্রধানমন্ত্রী

এদিন দলীয় কর্মীদের কাছে বিশেষ আবেদন করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমার তেলেঙ্গানার BJP কর্মীদের প্রতি একটি আবেদন রয়েছে। অনেকে ভয়ে মোদীর নামে নিন্দামন্দ করে। আমি অনুরোধ করছি এই ধরনের কৌশলে বিভ্রান্ত হবেন না।” অন্যদিকে প্রধামন্ত্রীকে এড়িয়ে চলার কে নিশানা করতে ছাড়েননি রাজ্য বিজেপি নেতৃত্ব।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গের অভিযোগ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ঈর্ষান্বিত হয়ে শিশুর মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রামচন্দর রাও। তবে, প্রধামন্ত্রীকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এড়িয়ে চলার ঘটনা এই প্রথম নয়।

দিনে দুই থেকে তিন কিলো গালিগালাজ আমায় পুষ্টি দেয়, বললেন প্রধানমন্ত্রী

pm 2গত ফেব্রুয়ারি মাসে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি স্ট্যাচু অব ইক্যুয়ালিটির উদ্বোধন করতে তেলেঙ্গানায় এসেছিলেন মোদী।  কিন্তু সেই সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের স্বাগত জানাতে আসেননি কেসিআর। উপস্থিত ছিলেন না মূর্তি উদ্বোধন অনুষ্ঠানেও। আর সেই সময়ও এনিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত