প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

Lok Sabha Election 2024: জনগর্জন সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। লোকসভায় তাঁকে রানাঘাটের টিকিটও দিয়েছে জোড়াফুল শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রচারের শেষ দিন রানাঘাটে বড় চমক দিল বিজেপি। তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর হাত ধরে পদ্ম-পতাকা হাতে তুলে নিলেন রানাঘাটের তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী। উল্লেখ্য, জনগর্জন সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল SSC, কত জনের নাম রয়েছে?

বিষ্ণুপুরের পুনরাবৃত্তি ঘটল রানাঘাটে। ঠিক এরকমই একসঙ্গে বিজেপি করতে করতে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল। তাঁদের সংসারও ভেঙে যায়। এবারের লোকসভায় তাঁরা দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখোমুখি। মুকুটমণি ও স্বস্তিকার মধ্যেও বিবাদবিচ্ছেদের মামলা চলছে আদালতে। তার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূলপ্রার্থীর স্ত্রী।

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী
প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

বিজেপিতে যোগ দিয়ে স্বস্তিকার দাবি, ‘‘গত বছর ২৮ মে মুকুটমণি অধিকারীর সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে হয়। বিয়ের পর দিন ২৯ মে থেকেই মুকুটমণি অধিকারী মিউচুয়াল ডিভোর্স চাইতে শুরু করেন। মা, বাবা, ভাই, দিদি, জামাইবাবুর উপস্থিতিতেই আমাদের বিয়ে হয়েছিল।”

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

সঙ্গে তিনি আরও যোগ করেন, “বিয়ের পর উনি স্ত্রীর পরিচয় দিতে অস্বীকার করেন। এমনকি আমার থেকে ১ কোটি টাকাও দাবি করা হয়। ডিভোর্স চেয়ে আমাকে মানসিক ভাবে হেনস্থা করেছিলেন মুকুটমণি অধিকারী।’’ উল্লেখ্য, বিয়ের ১১ দিনের মাথায় পুলিশের দ্বারস্থ হয়ে মুকুটমণির বিরুদ্ধে বধূ নির্যাতন, তোলাবাজি, বিশ্বাসভঙ্গ, আটকে রাখা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ করেছিলেন স্বস্তিকা।

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন