হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

এপ্রিলের শেষ সপ্তাহে জোর কদমে কাজ চালিয়ে বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যবাসীর জন্য দারুণ খবর! খুব শিগগিরই রাজ্যের মেট্রো পরিষেবায় যুক্ত হতে পারে আরও একটি নতুন রুট! হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত হতে পারে নয়া এই মেট্রো রুট। যার আভাস দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন চায়ে পে চর্চার অনুষ্ঠানে রথীন চক্রবর্তী জানান,

আরও পড়ুনঃ RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!
হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

“হাওড়া ময়দান-কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।” ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের গলার কাঁটা বউবাজার। এখানে মেট্রো টানেল তৈরি করতে গিয়ে বারবার বিপত্তির মুখে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সম্প্রতি এই বউবাজারেই মেট্রো কর্তৃপক্ষ বড় সাফল্য পেয়েছে বলে জানা যায়।

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!
হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

রিপোর্ট অনুযায়ী, মাত্র এক সপ্তাহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি কাজ তারা সম্পন্ন করে বউবাজারে। এর ফলে বউবাজার দিয়ে মেট্রো চলাচলের সময় যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে।রিপোর্ট অনুযায়ী, এপ্রিলের শেষ সপ্তাহে জোর কদমে কাজ চালিয়ে বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

metro1

উল্লেখ্য, এর আগে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এই আবহে হিন্দ সিনেমা রসামনের সেই ক্রস প্যাসেজ তৈরির ক্ষেত্রে আশঙ্কা তৈরি হয়েছিল। আজ হাওড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানান রথীন চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন