Digital Rupee: ১লা ডিসেম্বর থেকে চালু হবে ডিজিটাল মুদ্রা, কোন কোন ব্যাঙ্ককে মিলবে সুবিধা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১লা ডিসেম্বর থেকে ভারতে চালু হতে চলেছে ডিজিটাল মুদ্রা। যা প্রাথমিকভাবে শুরু হবে চারটি ব্যাঙ্ককে দিয়ে। আর এই ব্যাঙ্কগুলি হল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক। এরপর ধাপে ধাপে ব্যাঙ্ক অব বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পরবর্তীকালে এই প্রকল্পে যোগ দেবে।

আরও পড়ুনঃ সিবিআইয়ের হিসেবে ভুয়ো শিক্ষকদের সংখ্যা আরও বেশী, মত বদলে ফেললেন বিচারপতি

আপাতত দেশের বেশ কিছু নির্দিষ্ট জায়গায় এই ডিজিটাল রুপি চালু হবে। আর সেইসব রাজ্যের মধ্যে রয়েছে, দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালুরু ও ভূবনেশ্বরে। বর্তমানে নোট বা কয়েন যেভাবে কাজ করে সেভাবেই এই ডিজিটাল কারেন্সি কাজ করবে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এটি লেনদেন করা যাবে। জমা রাখা যাবে মোবাইলের ওয়ালেটেও।

১লা ডিসেম্বর থেকে চালু হবে ডিজিটাল মুদ্রা, কোন কোন ব্যাঙ্ককে মিলবে সুবিধা?
১লা ডিসেম্বর থেকে চালু হবে ডিজিটাল মুদ্রা, কোন কোন ব্যাঙ্ককে মিলবে সুবিধা?

একজন অন্যজনকে এই ডিজিটাল টাকা পাঠাতে পারবেন। তবে, রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা ই-রুপি একটি ডিজিটাল টোকেন হিসাবে কাজ করবে। ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনাকাটা করা যাবে কিউআর কোড-এর মাধ্যমে। পাশাপাশি কেউ ব্যবসায়ীকে এভাবে টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করতে হবে।

দেশে ১লা ডিসেম্বর থেকে চালু হবে ডিজিটাল মুদ্রা, জানালো RBI

digital 3উল্লেখ্য, আরবিআই পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ছে ১ টাকার ডিজিটাল কারেন্সি। এই প্রকল্পর মাধ্যমে ডিজিটাল মুদ্রার উৎপাদন, বিতরণ এবং খুচরো ব্যবহারের পুরো প্রক্রিয়াটি পরীক্ষা করা হবে। তবে আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কে নগদ জমা রাখলে যেমন সুদ পাওয়া যায়, এ ক্ষেত্রে সে রকম কোনও সুদ পাওয়া যাবে না। ব্যাঙ্কগুলি এই ডিজিটাল মুদ্রা আমানত রূপেও জমা রাখতে পারবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত