Covid 19: দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ঢেউ, এক দিনে দেশে আক্রান্ত ২০ হাজারের উপর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুই বছর অতিক্রম করার পরেও অতিমারির পরিসমাপ্তি তো দূরঅস্ত, দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ঢেউ। পরপর তিন দিন দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরেই। নতুন করে যেভাবে সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে, তাতে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে।

আরও পড়ুনঃ সংসদের দলের রণনীতি কী? বলে দেবেন মমতা

কঠোরভাবে মাস্কবিধি না মানলে এবং বুস্টার ডোজ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন।2 14

যা আগের দিনের থেকে কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।

1 21

দুশ্চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। বর্তমানে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৪৭ শতাংশে।

3 18

দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ঢেউ, দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে।

এই আবহে রবিবারই ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলবে ভারত। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত