Mamata Bannerjee: সংসদের দলের রণনীতি কী? বলে দেবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাইয়ের প্রস্তুতির কারণে সংসদ অধিবেশনের আগে একাধিক বৈঠক এড়িয়ে গেছে তৃণমূল। থাকছে বিরোধী দলের বৈঠকেও৷ আপাতত ২১ জুলাইয়ের অনুষ্ঠানকেই মূল ফোকাসে রেখেছেন তৃণমূল নেতারা৷

আরও পড়ুনঃ বাংলার নতুন রাজ্যপাল ভেঙ্কাইয়া নাইডু, তৃণমূলকে চাপে রাখতে নয়া চাল BJP-র!

তাই সংসদে দলের রণনীতি ঠিক করতে ২১ জুলাই বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেল ৪ টে নাগাদ কালীঘাটের বাসভবনে বৈঠকে বসছে তৃণমূল৷ উপস্থিত থাকবেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বৈঠকের নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

1 20

আগামী দিনে সংসদে তৃণমূলের কর্মসূচি স্থির করে দেবেন তিনি। একইসঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের দলের পদক্ষেপ নিয়েও আলোচনা সেরে নেবেন তিনি। এবারের অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখতে চায় না তৃণমূল।

সংসদের দলের রণনীতি কী? বলে দেবেন মমতা

সংসদের দলের রণনীতি কী? বলে দেবেন মমতা

3 17

তা একেবারেই স্পষ্ট৷ তবে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? সেটাও ঠিক করে দেবেন তিনি৷ উল্লেখ্য, শনিবার স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত বিরোধী পক্ষের তরফে অনুপ্রবেশ এবং অগ্নিপথের বিষয়ে আলোচনার জন্য দাবি জানানো হয়েছে। সেই একই বিষয়ে তৃণমূলের কী পদক্ষেপ থাকবে? সেটাও দেখার রয়েছেম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন