আকাশ ছোঁয়া ভোজ্য তেল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নাভিশ্বাস মধ্যবিত্তের। স্বাভাবিক ভাবেই দুই দেশ যুদ্ধ শুরু করায় সানফ্লাওয়ার অয়েলের সরবরাহ ধাক্কা খাবে বিশ্ব বাজারে। যার জেরে বাড়বে দাম। ভারতে যেহেতু ৯০ শতাংশ সানফ্লাওয়ার অয়েলেই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করা হয়, তাই এ দেশে মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও বেশি।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মূল্য চোকাতে হচ্ছে ভদকাকে, বড় ক্ষতির মুখে পুতিন। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, 'দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।'
ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি। ৮০টি মেয়ে মাছের দাম ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে দুটি তেলে ভোলার ওজন ছিল ৪০ কেজি ও ৩২ কেজি। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। কেজি প্রতি তেলে ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা করে।
প্রথমে নিজের স্মার্টফোনটিতে খুলতে হবে Google Pay অ্যাপ। যদি আপনার প্রি-অ্যাপ্রুভড লোন থাকে সেক্ষেত্রে ‘মানি’ অপশন পাবেন। তারপর ক্লিক করতে হবে লোনে। সেখানে পাবেন ‘অফার্স’। এরপর পারবেন ডিএমআই অনশন। সেখানে গিয়ে আবেদন করুন। এরপরই আপনার অ্যাকাউন্টে চলে যাবে টাকা।
গত ৯ ফেব্রুয়ারি ১ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ছিল ৪ হাজার ৫৫৫ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৫ হাজার ৫৫০ টাকা। সুতরাং আজ ১০ দিনের তফাতে দাম বেড়েছে ১ গাম পিছু৭৫ টাকা এবং ১০ গ্রাম পিছু ৭৫০ টাকা। একই ভাবে ২৪ ক্যারট সোনার দাম বেড়েছে ১ গ্রাম পিছু ৯৭ টাকা। এবং ১০ গ্রাম পিছু ৯৭০ টাকা।
যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে টাটার ইলেকট্রিক গাড়ি গুলোও। ২০২২ সালের জানুয়ারিতে মোট ২ হাজার ৮৯২ টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে Tata Motors। যা ২০২১ সালের থেকে পরিমানে ৫ গুণ বেশি। ২০২১ সালের জানুয়ারি মাসে মাত্র ৫১৪ টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছিল এই সংস্থা।