নজরবন্দি ব্যুরোঃ বিয়ের মরশুমে সোনা রুপোর দাম লাগাতার বেড়েই চলেছিল। গত চারদিনে সোনার দাম লাগাতার বেড়েছে। কিন্তু আজ সোনার দাম অনেকটাই কমতে দেখা গিয়েছে। সোনার দাম ০.৪৯ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দাম ১.১০ শতাংশ কমেছে প্রতি কেজি ৬২,৫৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুনঃ Ipac: ট্যুইটারে মমতাকে আনফলো করল আইপ্যাক, বিচ্ছেদের প্রথম ধাপ?


গত ২০২০-র আগষ্ট মাসে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল রেকর্ড ৫৬,২০০ টাকা। সেই হিসেবে সোনা এখনও প্রায় ৭,৫০০ টাকা সস্তা বিক্রি হচ্ছে।

কলকাতার সোনা-রুপোর দর
কলকাতায় সোনার দাম আজ একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭৬৫ টাকা। অন্যদিকে ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনা যথাক্রমে ৪৭,৬৫০ টাকা এবং ৪,৬৫,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।


এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ২৭ টাকা বেড়ে হয়েছে ৪,৯৫০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,৫০০ বেড়ে হয়েছে টাকা এবং ৪,৯৫,০০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর: খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে আরও কমতে দেখা যাচ্ছে। এদিন কমোডিটির (MCX) বাজারে এপ্রিল মাসের সোনার দাম -০.৪২ শতাংশ অর্থাৎ ২০৬.০০ টাকা কমে হয়েছে ৪৮,৭৪৯ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন -১.৫৪ শতাংশ অর্থাৎ ৯৭৫ টাকা কমে হয়েছে ৬২,২৯১ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
এদিন অনেকটাই দাম কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম -১.৯৬ শতাংশ কমে হয়েছে ২,৪৪২.৩৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ৪.২৭ শতাংশ বেড়ে হয়েছে ৯০৫.০০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ০.৭৭ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৪.৪০ টাকা।
এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -০.৬২ শতাংশ কমে হয়েছে ৬৪.৫০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -৫.৫৩ শতাংশ কমে হয়েছে ৮৩২.০৫ টাকা।
খুশির খবর! একলাফে অনেকটাই কমলো সোনা রুপোর দাম

বিশ্বে সোনা-রুপোর বাজার: শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ১.০২ শতাংশ অর্থাৎ ১৮.৫৭ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮২৬.৫৭ ডলার। অন্যদিকে রুপোর দামও ২.১৬ শতাংশ অর্থাৎ ০.৪৯ সেন্ট বেড়ে হয়েছে ২৩.০০ ডলার প্রতি আউন্স।







