Diamond Harbour Fish: ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাতারাতি কোটিপতি হলেন মৎস্যজীবীরা। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? কেনই বা রাতারাতি কোটিপতি হলেন তাঁরা? বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এল ৫০ লক্ষেরও বেশি টাকার মূল্যবান ‘সম্পত্তি’। কী জানেন? জালে ধরা পড়ল শতাধিকের বেশি তেলে ভোলা। সোমবার রাতে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে ১১৪ টি তেলে ভোলা মাছ বিক্রি হল ৫০ লক্ষের বেশি টাকায়।

আরও পড়ুনঃ Kolkata Knight Riders : ধাক্কা খেল কেকেআর, শুরু থেকে খেলতে পারবেন না প্যাট কামিন্স

৮০টি মেয়ে মাছের দাম ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে দুটি তেলে ভোলার ওজন ছিল ৪০ কেজি ও ৩২ কেজি। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। কেজি প্রতি তেলে ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা করে।

ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি
ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি

ইলিশের মরশুমে ডিজেল পুড়িয়ে বারংবার ট্রলারগুলো গভীর সমুদ্রে গেলেও, মাছ না মেলায় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বহু ট্রলার মালিকদের। ক্ষতির মুখে পড়েছিলেন হাজার হাজার মৎস্যজীবীরাও। আচমকা এতগুলো তেলে ভোলা মাছ একটি ট্রলারের মৎস্যজীবীর জালে উঠে আসায় হতবাক কাকদ্বীপ ও নামখানা মৎস্যজীবীরাও।

কাকদ্বীপের এফবি গিরিবালা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য দিন কয়েক আগে পাড়ি দেয়। জাল ফেললে তেলে ভোলা মাছ উঠে আসে। বিক্রির জন্য ১১৪ টি তেলে ভোলা মাছ নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে। রাতে জেনিত ফিস কর্পোরেশন আড়ত থেকে মাছগুলো পাইকারি দরে কিনে নিয়ে যান কলকাতার একাধিক ব্যবসায়ী।

ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি

ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি
ধরতে গিয়েছিল ইলিশ, জালে উঠে এলো ৫০ লক্ষের বেশি সম্পত্তি

আড়তের কর্মীদের দাবি, এই মাছ বিদেশে রফতানি হয়। এমনকি তেলে ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। আর সেই কারণেই এই মাছের দাম এত বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত