নজরবন্দি ব্যুরোঃ এবারের আইপিএলে মোট ৪৭ জন অস্ট্রেলিয়ান তারকার খেলার কথা রয়েছে সমস্ত ক্রিকেট দলে। যাদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে আরও একাধিক তারকা। কিন্তু আগামী মার্চ মাসের শুরুতেই পাকিস্তান সফর শুরু করবেন অজিরা। যেখানে তিনটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তাই আইপিএলে আদৌ কতটা সক্রিয় থাকবেন অজিরা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এবার সেই চিন্তায় কেকেআর।
আরও পড়ুনঃ Murder: ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন?


তবে পাকিস্তান সফরে নাইট তারকা প্যাট কামিন্সের নাম না থাকলেও ভারতে আসতে পারবেন না তিনি। অজি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, শুধু কামিন্স নন, অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ কোনও তারকাই আগামী ৬ এপ্রিল পর্যন্ত ভারতে আসার অনুমতি পাবেন না। তা তাঁরা দেশের হয়ে খেলুক কিংবা না খেলুন। সকলের জন্যই জারি থাকবে এই নিয়ম।
ধাক্কা খেল কেকেআর, প্রথম দিকে থাকবেন না কামিন্স

অপরদিকে, এখনও আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আগামী মাসের ২৭ তারিখ থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। কিন্তু প্রথম থেকেই কামিন্স কে না পাওয়ায় শুরুতেই ধাক্কা খেল কেকেআর।







