Murder: ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাসন ধুয়ে দিতে বলেছিল মা। মেয়ে রাজি হয়নি বলে তাকে বকাবকিও করেন তিনি। আর তা নিয়ে কথা কাটাকাটির জেরেই মাকে ফ্রাইং প্যান দিয়ে মেরে খুন (Murder) করল ১৪ বছরের মেয়ে (Daughter kills mother in Noida)! এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের নয়ডা। ইতিমধ্যেই অভিযুক্ত নাবালিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, অশান্তি হলে নিতে হবে দায়, জানাল আদালত

পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে বাড়ি ফেরার পর বাসন ধোয়া নিয়ে মেয়ের সঙ্গে বচসা হয় মহিলার। তখনই আচমকাই তাঁর উপর হামলা চালায় মেয়ে। ওই কিশোরীর বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁকে হোমে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৭৭-এর একটি আবাসনের বাসিন্দা ওই কিশোরী রবিবার রাতে নিজের প্রতিবেশীদের ফ্ল্যাটে ডেকে নিয়ে আসে। সে জানায়, তাঁর মায়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সেই সময় ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ছিলেন মধ্য তিরিশের ওই মহিলা। প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

ঘটনার তদন্তে নেমে ওই কিশোরীর সঙ্গে কথা বলে পুলিশ। প্রথমে সে দাবি করে, বিকেলে বাড়ি ফেরার পর সে মাকে ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ওই সময় বাইরে থেকে কারও ওই আবাসনে ঢোকার প্রমাণ পায়নি পুলিশ৷ এর পর পুলিশের জেরার মুখে কিশোরী সত্যিট স্বীকার করে নেয়।

ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন?

ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন?
ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথা ফাটিয়ে খুন কিশোরীর! কিন্তু এমন ঘটনা ঘটলো কেন?

এক পুলিশ আধিকারিক জানান, ‘ওই মহিলা তাঁর মেয়েকে বাসন ধুয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মেয়েটি তা করতে রাজি হয়নি। এই নিয়েই দু’ জনের বাদানুবাদ শুরু হয়। তখনই মাকে ফ্রাইং প্যান দিয়ে মাকে মারতে শুরু করে ওই কিশোরী।’ মেয়েটি নিজেই স্বীকার করে নেয়, মারতে মারতে মাকে মেরেই ফেলে সে।

নিহত মহিলার ভাই তাঁর ভাগ্নির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। যার ভিত্তিতে এফআইআর দায়ের করে কিশোরীকে গ্রেফতার করে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত