পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, অশান্তি হলে নিতে হবে দায়, জানাল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবীতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দল বিজেপি। অন্যান্য পুরভোটের মত ১০৮ পুর এলাকার নির্বাচনের একই সিদ্ধান্তে অনড় থাকল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

আরও পড়ুনঃ Anish Khan Death: সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিসের দাদাকে ফোনে হুমকি

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলছিল মামলার শুনানি। আদালতের তরফে সপষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০৮ টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কী না এবং কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে সেবিষয়ে সিদ্ধান্ত নিতে নিতে হবে নির্বাচন কমিশনকে। আদালতের তরফে স্পষ্ট বার্তা, কোথাও কোনও গণ্ডগোল হলে দায় নিতে হবে কমিশনকে।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। যে সমস্ত জেলায় নির্বাচন সেখানকার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এরপর ডিজি, আইজি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ ঘন্টার মধ্যে নিতে হবে সিদ্ধান্ত।

ডিভিশন বেঞ্চের তরফে দাফ নির্দেশ, যদি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয়, সেক্ষেত্রে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল না? সেবিষয়েও আদালতকে জানাবে নির্বাচন কমিশন। পরে কোনও জায়গায় অশান্তি হলে দায় নিতে হবে কমিশনকেই।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, পুর নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের মতো দুই প্রকল্প নির্বাচনী বিধি মেনে হচ্ছে কী তা খতিয়ে দেখতে হবে কমিশনকেই। কোথাও বিধিভঙ্গ হলে তা দ্রুত বন্ধ করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত