Anish Khan Death: সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিসের দাদাকে ফোনে হুমকি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। চার দিন পরেও অধরা রয়েছে দোষীরা। সিট নয়, বরং সিবিআই তদন্তের দাবীতে সরব হয়েছে আনিসের পরিবার এবং গ্রামবাসী। এরই মধ্যে আনিস খানের দাদাকে ফোনে খুনের হুমকি। সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। রাত ১ টা নাগাদ আসা ফোন ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Belur Math : খুলে গেল বেলুড় মঠ, শিবরাত্রি ও রামকৃষ্ণের জন্মতিথিতে বিশেষ ব্যাবস্থা

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত ১ টা নাগাদ অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সকলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই এই হুমকি দিচ্ছে। আতঙ্কিত আনিসের পরিবার। ফোনের অডিও ক্লিপ সিবিআই এবং আদালত চাইলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আনিসের পরিবার। তবে এবিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তাঁরা।

ফোনালাপে আনিসের দাদার বিপরীতে একটি ফোন কল শোনা গেছে। গম্ভীর গলায় একজনকে বলতে শোনা গেছে কথা শুনতে পারছেন না? আনিসের দাদা বলে উঠল, না বুঝতে পারছিলাম না বলুন। পাল্টা ওই ব্যক্তি বলেন, সিবিআই তদন্ত চাইলে সব কটাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আনিসের দাদার প্রশ্ন, আমাদেরকে সরিয়ে দেবেন? ওই ব্যক্তির ঊত্তর হুম।

শুরু থেকেই অবশ্য সিবিআই তদন্তের দাবীতে সরব হয়েছে আনিসের পরিবার। তাঁদের দাবী, যে পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ, সেই পুলিশের তৈরি এসআইটির ওপর তাঁদের কোনও ভরসা নেই। মঙ্গলবার দুই দফায় সিটের অফিসাররা আনিসের বাড়িতে গিয়ে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে। এরপরেও সিবিআই তদন্তের দাবীতে অনড় থেকেছেন তাঁরা। এখন হুমকির দিলেও কোনওভাবেই সরবেন না বলা জানাচ্ছেন তাঁরা।

সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিস খুনে চাঞ্চল্যকর মোড় 

সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিস খুনে চাঞ্চল্যকর মোড় 
সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিস খুনে চাঞ্চল্যকর মোড়

অন্যদিকে, বুধবার সকালেই আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। যার নেতৃত্বে ছিলেন বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়। আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে রাজি নয় আনিসের পরিবার। আনিসের বাবার দাবী, ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট মিলে গেলে দ্বিতীয়বার তদন্তের প্রয়োজন নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর