নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ (Russia-Ukraine War)। আর তার মাশুল দিতে হচ্ছে রাশিয়ান পানীয় ভদকাকে! ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদে নিজেদের পানশালা থেকে নাকি সমস্ত রাশিয়ান ভদকা (Vodka) ফেলে দিয়েছেন আমেরিকা-কানাডার বহু বার মালিক। ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা।
আরও পড়ুনঃ মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে জটিলতা, হাইকোর্টে জমা পড়ল আবেদন


সেই নিষেধাজ্ঞায় নবতম সংযোজন রাশিয়ান ভদকা (Vodka)। আমেরিকা ও কানাডা, রবিবার দুই দেশই নিষিদ্ধ করল রাশিয়ান মদ বিক্রি। দুই দেশের মদের দোকান ও বারে আর মিলবে না সুরাপ্রেমীদের মধ্যে জনপ্রিয় এই পানীয়। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনও মদ আর সেখানে বিক্রি করা যাবে না। রাশিয়ার মদ বয়কটের কথা জানিয়েছে ওহায়ো-ও।
টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ (Russia-Ukraine War) জেরে ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, ‘দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।’
Bars and liquor store owners in the west are throwing away their entire stock of Russian vodka because they’re racist.
Related News‘তৃণমূলের বিধায়কেরাই বলছেন স্বাধীনতা পেয়েছি’, শুভেন্দুর মন্তব্যে নতুন জল্পনাআস্থাভোটে জিতে তামিলভূমের কুর্সিতে বিজয় থলপতি, আড়াআড়ি ভাঙন এডিএমকে-তেA reminder when France refused to side with the U.S. lies against Iraq in 2003, American restaurants changed the name of “French fries” to “freedom fries”. pic.twitter.com/hZbxeYncFg
— 🅹🅾🅴🆈աrecκ ☭ (@joeywreck) February 26, 2022
পুতিনের দেশে তৈরি মদ বেচা বন্ধের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Crisis) তৈরি মদের বিক্রিতে জোর দিয়েছে বার মালিকরা। একই সঙ্গে রাশিয়ান মদ ও অন্য সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে ওহিও এবং নিউ হ্যাম্পশায়ার প্রশাসন। কানাডায় ওন্টারিওর মদ বিক্রি নিয়ন্ত্রক বোর্ডও জানিয়ে দিয়েছে, তাদের বিভিন্ন স্টোরে থাকা রাশিয়ান মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ডও মদের দোকানের তাক থেকে রাশিয়ান ভদকার বোতল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। একই পথ নিয়েছে কানাডাও। ইতিমধ্যে অন্টারিও-র ৬৭৯টি মদের দোকান থেকে রাশিয়ান ভদকার বোতল সরিয়ে ফেলা হয়েছে।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মূল্য চোকাতে হচ্ছে ভদকাকে, বড় ক্ষতির মুখে পুতিন

উল্লেখ্য, ২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান ভদকা আমদানি করেছে। হুইস্কি, স্ট্যাটসস্কানের পর কানাডার সুরাপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মদ রাশিয়ান ভদকা। যুদ্ধের আবহে আপাতত সেই সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন কানাডার মানুষ।









