নবান্নে ঢোকা-বেরোনোর সময় কর্মীদের ব্যাগে কড়া তল্লাশি পুলিশ-আধাসেনার, ফাইল পাচারের আশঙ্কা!

নবান্নে ঢোকা-বেরোনোর সময় সরকারি কর্মীদের ব্যাগে কড়া তল্লাশি, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ নজরদারিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফল ঘোষণার আবহে প্রশাসনিক কেন্দ্র নবান্নে নজিরবিহীন কড়াকড়ি। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় গোটা চত্বর ঘিরে রাখা হয়েছে, যাতে কোনও গুরুত্বপূর্ণ নথি বাইরে পাচার না হয়—এই লক্ষ্যেই চলছে একাধিক স্তরের তল্লাশি।

সূত্রের খবর, নবান্নে ঢোকা ও বেরোনোর সময় সরকারি কর্মীদের ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি গেটেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমান তালে কাজ করছে রাজ্য পুলিশও।

নির্বাচনের ফল প্রকাশের দিনে প্রশাসনিক নথি সুরক্ষিত রাখা এবং যেকোনও সম্ভাব্য অনিয়ম রুখতেই এই কড়া ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখে নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন