নজরবন্দি ব্যুরোঃ কোভিডের প্রথম ধাক্কার সময় সোনার দাম বেড়েছিল। দাম ছাড়িয়ে গিয়েছিল ১০ গ্রাম পিছু ৫৬ হাজার টাকার গণ্ডি, তা আর আগের স্থানে ফেরেনি। তবে ধিরে ধিরে সাধারণ মানুষ সোনার নয়া দামেই অভ্যস্ত হয়ে গেছেন। এখন কমবেশি ৫০ হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছে সোনা।



যদিও সোনার দামে বদল আসে মাঝে মধ্যেই। গতকালও দাম বেড়েছিল সোনার। সব মিলিয়ে অস্বস্তিতে ছিল মধ্যবিত্ত। তবে আজ সব কিছু ছাপিয়ে এক ধাক্কায় বেশ কিছুটা সস্তা হল সোনা।
আরও পড়ুনঃ হাই ব্লাড সুগার খুব সহজে নিয়ন্ত্রণে আনতে কি কি করা উচিত? জানুন……
আজ ১৯ ফেব্রুয়ারি, শনিবার, সোনার দামে পতন হয়েছে অনেকটাই। আজ দুই ধরনের সোনার দামেই বড়সড় বদল এসেছে। ২২ ক্যারট, ২৪ ক্যারট সোনার দাম কমায় চওড়া হাসি মধ্যবিত্তের মুখে। কিন্তু কতটা কমল সোনার দাম?



২৪ ক্যারট সোনা (24 Carat Gold Price Kolkata Today): আজ কলকাতায় ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ৫ হাজার ১৯ টাকা। প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৫০ হাজার ১৯০ টাকা। গতকাল কলকাতায় ২৪ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৫ হাজার ৫১ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৫০ হাজার ৫১০ টাকা। অর্থাৎ আজ গ্রাম প্রতি ৩২ টাকা এবং ১০ গ্রামে ৩২০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারট সোনা (22 Carat Gold Price Kolkata Today): আজ কলকাতায় ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬০০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৪৬ হাজার টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৪ হাজার ৬৩০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৪৬ হাজার ৩০০ টাকা। অর্থাৎ আজ গ্রাম প্রতি ৩০ টাকা এবং ১০ গ্রামে ৩০০ টাকা দাম কমেছে সোনার।
সোনার দামে বড় পতন কলকাতায়, মুখে হাসি ফিরছে মধ্যবিত্তের








