ভবানীপুরে টানটান লড়াই, দফায় দফায় কমছে ব্যবধান—মমতার ভবানীপুরে এগোচ্ছেন শুভেন্দু

১২ রাউন্ড শেষে ভবানীপুরে মমতার লিড কমে ৭,১৮৪ ভোট, শুভেন্দু অধিকারী ক্রমশ ব্যবধান কমাচ্ছেন—শেষ পর্যন্ত লড়াই কোন দিকে যাবে, বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভবানীপুরে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও, গণনা এগোতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। ১২ রাউন্ড শেষে ব্যবধান নেমে দাঁড়িয়েছে ৭,১৮৪ ভোটে, ফলে প্রতিটি রাউন্ড এখন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।

সোমবার সকাল থেকে এই হাই-প্রোফাইল কেন্দ্রে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে সরাসরি লড়াই চলছে। প্রথম দিকে মমতা এগিয়ে থাকলেও, পরবর্তী রাউন্ডগুলিতে শুভেন্দু ধীরে ধীরে ব্যবধান কমাতে শুরু করেন। ফলে এখন লড়াই একেবারে খোলা—শেষ রাউন্ড পর্যন্ত ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

তবে তৃণমূল নেতৃত্ব এখনও আত্মবিশ্বাসী। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দাবি করেছেন, ভবানীপুরে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পাবে তৃণমূল। তাঁর কথায়, “আমাদের মনে হচ্ছে আমরা ২৫-৩০ হাজার ভোটে জিতব। যদি কোনও কারচুপি না হয়, তাহলে ৩০-৪০ হাজার ভোটে জয় নিশ্চিত।”

যদিও মাঠের অঙ্ক বলছে, লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। বাকি রাউন্ডগুলিতে কী হয়, সেটাই এখন নির্ধারণ করবে এই গুরুত্বপূর্ণ আসনের চূড়ান্ত ফল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন