বিপুল জনপ্রিয় Tata Nexon ও Tata Punch, গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড গড়ল Tata Motors

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপুল পরিমাণে বাড়ল Tata Motors এর গাড়ি বিক্রির পরিমাণ। ২০২২ সালের জানুয়ারি মাসে রেকর্ড গড়ল রতন টাটার সংস্থা। বিশ্ব বাজারে বিক্রি সহ ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারিতে টাটা কোম্পানির গাড়ি বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। গত মাসে মোট ৭৬ হাজার ২১০ টি গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। বিক্রির নিরিখে টাটার আশেপাশে নেই কোন গাড়ি নির্মানকারী সংস্থা।

আরও পড়ুনঃ IPL22: আগামী ১২ ও ১৩ তারিখ হতে চলেছে IPL নিলাম, কে হতে পারে KKR এর অধিনায়ক?

২০২২ সালের জানুয়ারি মাসে ৪০ হাজার ৭৭৭ টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। যা এক মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির নিরিখে কোম্পানির নতুন রেকর্ড। কারন ২০২১ সালের জানুয়ারিতে মোট ২৬ হাজার ৯৭৮ টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছিল ভারতের এই সংস্থা। অর্থাৎ চলতি বছরে গত বছরের তুলনায় প্রায় ১৪ হাজার যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি করছে টাটা

tta totors

চলতি বছরে কোম্পানির এই বিশাল সাফল্যের পিছনে Tata Nexon ও Tata Punch এই দুই গাড়ির বড় ভূমিকা রয়েছে। এই মুহূর্তে দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির নাম হল Tata Nexon। ২০২২ সালের প্রথম মাসে ১৩ হাজার ৮১৬টি নেক্সন গাড়ি বিক্রি করেছে টাটা। এছাড়াও Tata Punch বিক্রি হয়েছে ১০ হাজার ২৭ টি।

tata motors 2

তবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে টাটার ইলেকট্রিক গাড়ি গুলোও। ২০২২ সালের জানুয়ারিতে মোট ২ হাজার ৮৯২ টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে Tata Motors। যা ২০২১ সালের থেকে পরিমানে ৫ গুণ বেশি। ২০২১ সালের জানুয়ারি মাসে মাত্র ৫১৪ টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছিল এই সংস্থা।

বিপুল জনপ্রিয় Tata Nexon ও Tata Punch, গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড গড়ল Tata Motors

বিপুল জনপ্রিয় Tata Nexon ও Tata Punch, গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড গড়ল Tata Motors
বিপুল জনপ্রিয় Tata Nexon ও Tata Punch, গাড়ি বিক্রিতে নয়া রেকর্ড গড়ল Tata Motors

ইলেকট্রিক গাড়ির পাশাপাশি সিএনজি বা গ্যাসে চলা যাত্রীবাহী গাড়ি বিক্রিতেও সাফল্য পেয়েছে টাটা। কারন CNG ভেরিয়েন্টে লঞ্চ করার পর টাটার টিয়াগো এবং টিগর এই দুটি গাড়ির বিক্রি অনেকটাই বেড়েছে। ভারতে বিক্রি হওয়া মোট Tiago ও Tigor মডেলের মধ্যে ৪২ শতাংশ CNG ভেরিয়েন্টে বিক্রি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত