নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ১২ ও ১৩ তারিখ শুরু হতে চলেছে IPL নিলাম। এবার ২২ IPL এ খেলবে ১০ টি দল। এর মধ্যে নতুন দল হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছে লখনউ। যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়েন্টস নামে মাঠে নামবে দল। অপর দিকে আর এক নতুন দল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল, তাদের পোশাকি নাম হচ্ছে ‘গুজরাট টাইটান্স’। যে দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
আরও পড়ুনঃ আর টেস্ট ক্রিকেটে দেখা যাবে না ঋদ্ধিমানকে! তিনি কি নোংরা রাজনীতির শিকার ?


বোর্ড সুত্রে খবর, এবার IPL 22 এ মোট ৫৯০ জন খেলোয়াড় নিলামে উঠবেন। যার মধ্যে ৩৭০ জন ভারতীয়। বিদেশি রয়েছেন ২২০ জন। বিদেশীদের খেলোয়াড়দের মধ্যে অস্ট্রেলিয়ার থেকে রয়েছেন ৪৭ জন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ এবং দক্ষিণ আফ্রিকার ৩৩ জন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন ২৪ জন। শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশের ৫ জন রয়েছেন। নামিবিয়ার ৩, স্কটল্যান্ডের ২, আয়ারল্যান্ডের ৫, জিম্বাবোয়ে, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার।

বাংলা থেকে এবার IPL নিলামে নাম রয়েছে ১৪ জনের। নিলামের তালিকায় নাম রয়েছে মনোজ তিওয়ারির। এবারের নিলামে সবার নজর থাকবে প্রধানত ৩ টি দলের দিকে। কেকেআর, আরসিবি ও পাঞ্জাব কিংস। কারন এই দলের নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে।
আগামী ১২ ও ১৩ তারিখ হতে চলেছে IPL নিলাম, কে হতে পারে KKR এর অধিনায়ক?
কেকেআর এর অধিনায়ক হওয়ার দৌড়ে নাম উঠে এসেছে ডেভিড ওয়ার্নার, শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, এবং শিখর ধাওয়ানের । অপর দিকে আরসিবি-র কোহলির উত্তরসূরি হিসেবেও ওয়ার্নারকে দলে নিতে আগ্রহী তারা। অন্যদিকে প্রীতি জিন্টার পাঞ্জাবকে কে নেতৃত্ব দেন, সেদিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। সব মিলিয়ে ১২ ও ১৩ তারিখ সকাল ১১টায় স্টার স্পোর্টসে সম্প্রচারিত হতে চলা মেগা আইপিএলের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।









