Gold price today: এক ধাক্কায় দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডের প্রথম ধাক্কার সময় সেই যে সোনার দাম বেড়েছিল তা আর আগের স্থানে ফেরেনি। তবে ধিরে ধিরে সাধারণ মানুষ সোনার নয়া দামেই অভ্যস্ত হয়ে গেছেন। যদিও সোনার দামে বদল আসে মাঝে মধ্যেই। যেমনটা হচ্ছে চলতি সপ্তাহে। এমনিতেই সোনার দাম ৫০ হাজার পেরিয়ে গিয়েছিল। তার উপর গতকালও দাম বেড়েছিল সোনার। সব মিলিয়ে অস্বস্তিতে ছিল মধ্যবিত্ত। তবে আজ সব কিছু ছাপিয়ে এক ধাক্কায় দাম কমল সোনার।

আরও পড়ুনঃ হাই ব্লাড সুগার খুব সহজে নিয়ন্ত্রণে আনতে কি কি করা উচিত? জানুন……

বুধবার অর্থাৎ চলতি সপ্তাহের তৃতীয় দিনে সোনার দামে পতন হয়েছে অনেকটাই। আজ তিন ধরনের সোনার দামেই বড়সড় বদল এসেছে। একই দিনে ২২ ক্যারট, ২৪ ক্যারট এবং ২৪ ক্যারট হলমার্কযুক্ত সোনার দাম কমায় চওড়া হাসি মধ্যবিত্তের মুখে। কিন্তু কতটা কমল সোনার দাম?

gold

২৪ ক্যারট সোনা (24 Carat Gold Price Kolkata Today): আজ কলকাতায় ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ৫ হাজার টাকা। প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৫০ হাজার টাকা। গতকাল কলকাতায় ২৪ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৫ হাজার ৬০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৫০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ আজ গ্রাম প্রতি ৬০ টাকা এবং ১০ গ্রামে ৬০০ টাকা দাম কমেছে সোনার।

gold jewellery 500x500 1

২২ ক্যারট সোনা (22 Carat Gold Price Kolkata Today): আজ কলকাতায় ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ৪ হাজার ৭৪৫ টাকা। প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৪ হাজার ৮০০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৪৮ হাজার টাকা। অর্থাৎ আজ গ্রাম প্রতি ৫৫ টাকা এবং ১০ গ্রামে ৫৫০ টাকা দাম কমেছে সোনার।

এক ধাক্কায় দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

এক ধাক্কায় দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।
এক ধাক্কায় দাম কমল সোনার, চওড়া হাসি মধ্যবিত্তের মুখে।

২২ ক্যারট হলমার্ক সোনা (22 Carat Hallmarked Gold Price Kolkata Today): আজ কলকাতায় ২২ ক্যারট হলমার্ক সোনার প্রতি গ্রামের দাম ৪ হাজার ৮১৫ টাকা। প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৪৮ হাজার ১৫০ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারট সোনার গ্রাম প্রতি দাম ছিল ৪ হাজার ৮৭০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ছিল ৪৮ হাজার ৭০০ টাকা। অর্থাৎ আজ গ্রাম প্রতি ৫৫ টাকা এবং ১০ গ্রামে ৫৫০ টাকা দাম কমেছে সোনার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত