রাজ্যে গেরুয়া ঝড়, ৮ জেলায় খাতাই খুলতে পারল না তৃণমূল! কোন কোন জেলায়?

দুপুর ২টো পর্যন্ত কোচবিহার থেকে পুরুলিয়া—একাধিক জেলায় তৃণমূল শূন্য, উত্তর ও দক্ষিণবঙ্গে বিরোধীদের শক্তিশালী ট্রেন্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান—আজ প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফল। তবে দুপুর গড়াতেই চিত্রে স্পষ্ট বড় ধাক্কা তৃণমূলের জন্য। রাজ্যের একাধিক জেলায় এখনও পর্যন্ত শূন্যে দল, যা পালাবদলের জল্পনাকে আরও উস্কে দিচ্ছে।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হওয়া ভোটের ফলাফল আজ, সোমবার প্রকাশিত হচ্ছে। সকাল থেকেই ট্রেন্ডে এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটকীয়তা থাকলেও, দুপুর ২টো পর্যন্ত যে চিত্র সামনে এসেছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কোচবিহার (৯-০), আলিপুরদুয়ার (৫-০), জলপাইগুড়ি (৭-০), দার্জিলিং (৫-০)—উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের খাতা এখনও খোলেনি।

শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও একই ছবি। পূর্ব মেদিনীপুরে ১৬-০, ঝাড়গ্রামে ৪-০, পুরুলিয়ায় ৯-০ এবং কালিম্পংয়ে ১-০—এই জেলাগুলিতেও তৃণমূল শূন্য। ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে, রাজ্যের একাধিক অংশে বিরোধীরা শক্ত জমি তৈরি করেছে।

যদিও এখনও চূড়ান্ত ফল ঘোষণা বাকি, তবুও এই ট্রেন্ড রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। তৃণমূল কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সত্যিই ‘ফুল’ বদলের ইঙ্গিত মিলছে—এখন সেই উত্তরই খুঁজছে গোটা বাংলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন