নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। আর তার পাশাপাশি বেড়ে চলেছে সোনার দাম। গত ২২ ফেব্রুয়ারি এক ধাক্কায় বেড়ে গিয়েছিল সোনার দাম। ২৪ ঘন্টার তফাতে ১০ গাম পিছু ১২৫০ টাকা বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। সেই মূল্য বৃদ্ধির পরম্পরা অব্যাহত ছিল গতকালও। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম বেড়েছিল ৭২০ টাকা। কিন্তু আজ মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার।
আরও পড়ুনঃ ঐতিহ্যবাহী টয়ট্রেন, আজ থেকে এসি কোচ নিয়ে পাহাড়ের পথে যাত্রা শুরু


কলকাতার বাজারে এদিন ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরেন সোনার দামই কমেছে লক্ষ্যনীয় ভাবে। মঙ্গলবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৫০ টাকা। এক সপ্তাহ আগে গত ২৪ ফেব্রুয়ারি এই দর ছিল ৫১ হাজার ৫৫০ টাকা। এক সপ্তাহে দাম কমেছে ৬০০ টাকা। আজকের তারিখে দাঁড়িয়ে ভারতের অন্যান্য শহরের মত সোনার কমেছে কলকাতাতেও।

আজ কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম কমেছে ৩০ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারট সোনা পিছু দাম কমেছে ৩০০ টাকা। সার্বিক ভাবে আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৭০০ টাকা। পাশাপাশি দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। আজ কলকাতায় ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম কমেছে ৩৩ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারট সোনা পিছু দাম কমেছে ৩৩০ টাকা। সার্বিক ভাবে আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৫০ হাজার ৯৫০ টাকা।


যুদ্ধের বাজারেও সুখবর, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার

তবে এই দাম কমা নিয়ে উৎসাহী নন বাজার বিশেষজ্ঞরা। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে, তত দিন সোনার দাম বাড়তেই থাকবে। অন্য দিকে, পড়বে শেয়ার বাজার। তাই এই দাম কমা ক্ষণস্থায়ী।







