নজরবন্দি, দার্জিলিং: আজ থেকে এসি কোচ নিয়ে পাহাড়ের পথে যাত্রা শুরু হল ঐতিহ্যবাহী টয়ট্রেনের। শীঘ্রই যুক্ত হতে চলেছে ভিস্তা ডোম কোচ। উত্তরবঙ্গ মূলত ট্রিপল টি অর্থাৎ টি, টিম্বার ও ট্যুরিজম এর জন্য বিখ্যাত। এই ৩ টি কে আরো ঐতিহ্যবাহী করে তুলেছে আরো একটা ডবল টি বা টয় ট্রেন।
আরও পড়ুনঃ ১১ বার এক্স-রে, ৪ ঘণ্টা ময়নাতদন্ত, ৪ টি প্রশ্নের উত্তর খুঁজছে সিট!


টয় ট্রেন শুধু ভারতীয়দের কাছে নয়, দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকরা মূলত দার্জিলিং পাহাড়ের আসে এই ট্রেনে চড়ার আনন্দ নিতে। যদিও মাঝে ধসের ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর ট্রেনের যাত্রা ব্যাহত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একের পর এক,

পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই ডবল টি বা টয় ট্রেনকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আজ থেকে এই ট্রেনে সংযোজিত হলো এসি কোচ।



ঐতিহ্যবাহী টয়ট্রেন, আজ থেকে এসি কোচ নিয়ে পাহাড়ের পথে যাত্রা শুরু
যদিও এই মুহূর্তে তিনধারিয়ার কাছে ধসের ফলে তিনধারিয়াত থেকে কার্শিয়াং পর্যন্ত ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে রেল কর্তৃপক্ষ আশাবাদী আগামী সাত দিনের মধ্যেই লাইনকে সারিয়ে পুনরায় যাত্রা শুরু করাতে পারা যাবে এই ঐতিহ্যবাহী ট্রয় ট্রেনর।








