সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা, সুর চড়ালেন বিজেপি বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বাস করে ভোট দিয়ে ১৮টি আসন এনে দিয়েছিলেন মতুয়ারা। সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্তব্য করে বিরোধী দলের অস্বস্তি বাড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

আরও পড়ুনঃ AC Bill: এসির বিদ্যুৎ বিল কমাতে রইল সহজ কিছু টিপস, মানলে বাঁচবে আপনার পকেট

এর আগে সিএএ লাগু করার বিষয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে একাধিক বিজেপি নেতৃত্বকে। এমনকি ঠাকুরবাড়ির তরফেও এই প্রসঙ্গ বারবার উঠতে শুরু করেছিল। পরে অবশ্য সেই ইস্যু ধামাচাপা পড়ে যায়। কিন্তু আগামী ৪ মে বঙ্গ সফরে আসবেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের আগে বিজেপি বিধায়কের এহেন মন্তব্য দলকে চাপে ফেলার সমান।

Letters to the Editor: Distribution of Matua community votes - Anandabazar

বুধবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সূর্যপুরীতে মতুয়াদের একটি অনুষ্টানে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। সেখানে তিনি বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, মতুয়া সম্প্রদায় তাদের বিশ্বাস করে, ভোট দিয়ে ১৮টা আসন দিয়েছিল। এখন সিএএ লাগু না হওয়ার কারণে সেটা নিয়ে সত্যি সত্যি একটা ব্যথার সৃষ্টি হয়েছে মতুয়াদের মধ্যে। সমস্ত মতুয়াদেরই এক হয়ে দাবি আদায় করতে পথে নামতে হতে পারে। সেই বার্তাটা দিয়ে রাখলাম। বিরোধিতা কেউ করলে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে, কেবল মাত্র মতুয়া স্বার্থে পথে নামতে হবে বলেও জানিয়েছেন তিনি।

তার কথায়, রাজ্য সরকার কঠোর ভাবে সিএএ-এর বিরোধিতা করেছে। সিএএ লাগু করতে হলে রাজ্যকে পাশে থাকতে হবে। মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ‘কা কা ছি ছি’ করেছেন। আমরা একত্রিত হয়ে পথে নামলে মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবেন। কারণ তখন তাঁর কাছে বার্তা যাবে। আমার বিশ্বাস, আগামী দিনে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে।

সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা, এবার অসীম সরকার 

সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা, এবার অসীম সরকার 
সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা, এবার অসীম সরকার 

একইসময় এই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে তিনি মতুয়াদের আশ্বাস দেবন খুব শীঘ্রি সিএএ লাগু হবে। এখন দেখার বঙ্গ সফরে এসে অমিত শাহ লাগু সিএএ লাগু করার বিষয়ে কী পদক্ষেপ নেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত