নজরবন্দি ব্যুরোঃ এসির বিদ্যুৎ বিল কমাতে রইল সহজ কিছু টিপস… প্রবল গরমে জীবন ওষ্ঠাগত৷ অফিসে সারাদিন এয়ারকন্ডিশনার (Air Conditioner) বা এসির (AC) মধ্যে থেকে খানিকটা স্বস্তি পেলেও বাড়িতে সারাদিন কী করে এসি চালিয়া রাখবেন তা নিয়ে মাথায় হাত পড়ে যায়। কারণ যত বেশি এসি চলবে তত বেশি পকেটে চাপ পড়বে। কিন্তু অনেকের এসি না চালালেও তো স্বস্তি নেই।
আরও পড়ুনঃ কমছে না বুকে ব্যাথা, উডবার্ন থেকে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল কেষ্টকে


এয়ারকন্ডিশনার বা এসি (AC) ব্যবহারে সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই বিদ্যুৎ বিলে (Electricity Bill) বড় লাভ করা সম্ভব৷ অর্থাৎ আপনি কাঠফাটা গরমে স্বস্তি মিললেও পকেটে টান লাগবে না। জেনে নিন কয়েকটি লাইফস্টাইল টিপস (Lifestyle Tips) যা আপনার বড় লাভের কারণ হবে। জানুন কিভাবে এসি চালাবেন ও বিল কম করবেন।
যে কোনও এসিতে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস করা যায়৷ কিন্তু ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE) একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে৷ এসির ডিফল্ট তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে বাধ্যতামূলক করে। তাই এই তাপমাত্রায় এসি চালালে তা যন্ত্রে চাপও দেয় না এবং বিদ্যুৎ ব্যবহারও কম হয়৷ এসিতে প্রতিটি ডিগ্রির জন্য প্রায় ৬ শতাংশ বিদ্যুতের সঞ্চয় হয়।
এসি (AC) ব্যবহার করার ক্ষেত্রে ঘরের দরজা ও জানলাগুলি একেবারে ভাল করে বন্ধ করতে হবে এবং কোনও ফাঁক ফোকড়ও থাকবে না৷ যদি মনে হয় দরজা জানলার বন্ধের পরেও ফাঁক থাকে তাহলে স্পঞ্জের প্যাডিং দিয়ে আটকে দিন৷ এতে পুরো ঘরের বাতাস আর বাইরে বেরিয়ে যেতে পারবে না। এতে আপনার রুমটি তাড়াতাড়ি শীতল হবে।


বাইরের যা তাপমাত্রা তার থেকে এসি-র তাপমাত্রা অন্তত ১০ ডিগ্রি সেলসিয়াস কম রাখুন৷ অর্থাৎ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইরে থাকলে ভিতরের তাপমাত্রা কখনই একধাক্কায় ১৬ বা ১৮ ডিগ্রি সেলসিয়াস করে দেবেন না৷ এতে অপ্রয়োজনীয় ঠাণ্ডা হয়ে যাবে ঘর৷ আর বিলও বাড়বে চড়চড় করে৷
এছাড়া বাড়ির যে ঘরে এসি চালানো হয় সেই ঘরে যদি অন্য কোনও ইলেকট্রিকাল ডিভাইস বা যন্ত্র থাকে তা এসি চালানোর সময় কিছুক্ষণ বন্ধ করে রাখুন৷ এসি দিয়ে ঘর ঠাণ্ডা হয়ে গেলে যন্ত্রগুলি ফের চালু করে দিন। এসি চালালে ফ্যান চালাতে হয় না এমন ভাবেন? তাহলে সেটা ভুল ভাবেন৷ কারণ এসির সঙ্গে ফ্যান চালালে ঠাণ্ডা হাওয়াটা ভাল করে সারা ঘরে সার্কুলেট হয়৷ এতে ঘরের সব জায়গাতেই একই রকমের তাপমাত্রা হয়।
এসির বিদ্যুৎ বিল কমাতে রইল সহজ কিছু টিপস, মানলে বাঁচবে আপনার পকেট

আপনি যদি এয়ার কন্ডিশনার অনেকক্ষণ ব্যবহার করতে হয় তাহলে দীর্ঘ সময় থাকেন অথবা থাকার অভ্যাস রয়েছে তবে এই টিপস মানুন৷ কয়েক ঘণ্টা ধরে এসি চালিয়ে রাখুন এবং তারপরে আরও এক বা দুই ঘন্টা বন্ধ রাখুন। এই টিপস ফলো করলে ঘর বসার মতো ঠাণ্ডা থাকবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। দীর্ঘদিন ধরে এসি সার্ভিসিং অথবা পরিষ্কার না করা হলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে। এতে এসির মোটেরর ওপর চাপ পড়ে, বিদ্যুৎ বিলও বেশি ওঠে৷ ফিল্টারগুলি পরিষ্কার করুন৷







