২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এছাড়া, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ১০ হাজার চা-শ্রমিকদের পাট্টা দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রত্যাশা ছিলই। সোমবার তা পূরণও করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১০টি রাজবংশী স্কুলকে (Rajbanshi School) সরকারি স্বীকৃতি দেবার কথা ঘোষণা করলেন তিনি। দীর্ঘদিন ধরে রাজবংশী মানুষের এই চাহিদা ছিল। এছাড়া, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ১০ হাজার চা-শ্রমিকদের পাট্টা দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জমির বদলে চাকরি মামলায় তলব, মেয়ে-জামাইকে নিয়ে ইডি দফতরে লালু

লোকসভা ভোটের আগেই পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যেতেই কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার ফুলবাড়িতে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রাজবংশী ভোট (Rajbanshi) একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর সে কথা মাথায় রেখেই ভোটের প্রাক্কালে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বিগত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের মানুষদের জন্য কী কী করেছে রাজ্য সরকার। তিনি প্রতিশ্রুতিও দেব আগামী দিনে আরও অনেক পরিষেবা প্রদানের। এছাড়া, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে দেবার পাশাপাশি একটি গুরুতর অভিযোগ আনেন। মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফ গ্রামবাসীদের একটা করে কার্ড দিচ্ছে, সেই কার্ড নিলেই এনআরসি মতে ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।

২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বরাবরই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ ও বালুরঘাট জেলার রাজবংশী ভোট (Rajbanshi Vote) নিয়ন্ত্রণ করে এই জেলার ফলাফলকে। পরিসংখ্যার বিচারে, কোচবিহারে ৬২ শতাংশ, জলপাইগুড়িতে ৫০ শতাংশ, আলিপুরদুয়ারে ৩৮ শতাংশ, রায়গঞ্জে ৫২ শতাংশ এবং বালুরঘাটে ৪৮ শতাংশ রাজবংশী ভোট রয়েছে। সেই ভোটকে ঘাসফুলের ঝুলিতে টানতে বদ্ধপরিকর তৃণমূলনেত্রী।

২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রবিবার হাসিমারা সেনা ছাউনিতে নামার পর চিলাপাতা-সোনাপুর হয়ে কোচবিহারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। এরপর সার্কিট হাউসে পৌঁছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার নেতাদের নিয়ে একদফা বৈঠক সারেন তিনি।

২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সোমবার কোচবিহারের কর্মসূচি সেরে মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে যাবেন মুখ্যমন্ত্রীর। সেখানেও তাঁর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। এরপর বুধবার মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগর হয়ে বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট পাঁচ দিনে সাত জেলায় যাবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত