India-China talks: ২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, ১৪ তম বৈঠকে ভারত-চিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ সময় ধরে সম্মুখ সমরে দুই পড়শি। ২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ। এরই মধ্যে চিনা ফৌজের একাধিক কার্যকলাপ নিয়ম লঙ্ঘন নিয়ে বারবার প্রশ্ন তুলছে। লাদাখ নিয়ে যুদ্ধ যুদ্ধ আবহে মুখোমুখি বৈঠকে ভারত-চিন। চিন সীমান্ত চুসুল-মলডোতে হবে বৈঠক। বৈঠকের নেতৃত্ব দেবেন অনিন্দ সেনগুপ্ত।

আরও পড়ুনঃ PM Security Breach: নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, থাকছেন প্রাক্তন বিচারপতি

এর আগে ১৩ দফা বৈঠকে বসেছে দু’পক্ষ। কিন্তু পূর্ব লাদাখ থেকে মুখোমুখি সেনা সরাতে নারাজ কোনও পক্ষই। গত অক্টোবর মাসে শেষবার বৈঠকে বসেছিল ভারত-চিন। এর পর থেকেই বেড়েছে চিনা সেনার কূটনৈতিক চাল। পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের ওপর ব্রিজ বানানোর ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাইসেনা হিলে। তারপর বুধবার থেকে শান্তি বজার রাখার জন্য সেনা পর্যায়ের বৈঠকে বসেছে ভারত এবং চিন

Big development! Indian, Chinese border troops begin disengagement at Pangong Tso lake

সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়েছে বৈঠক। বৈঠকে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ সেনগুপ্ত। লে সীমান্ত ১৪ তম বেসের দায়িত্বে রয়েছেন তিনি। চিনা সেনার পক্ষ থেকে উপস্থিত থাকছেন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি বেসের মেজর জেনারেল ইয়াং লিন। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে দেপসাং এবং ডেমচক এলাকায় যে পরিমাণ চিনা সেনা মোতায়েন করা হয়েছে তা তুলে নেওয়ার জন্য চিনা সেনার কাছে দাবী রাখবে ভারতীয় সেনা।

অন্যদিকে, পূর্ব লাদাখ নয়, অরুণাচল প্রদেশের ১৫ টি এলাকার নাম বদলে নিজেদের মানচিত্রে জায়গা দিয়েছে চিন। যদিও ভারতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ওই ১৫ টি এলাকা ভারতের অখণ্ড অংশ। এদিনের বৈঠকে এবিষয়েও আলচনা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, সেনা নিয়ে তৎপর দুই পক্ষ

২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, সেনা নিয়ে তৎপর দুই পক্ষ
২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, সেনা নিয়ে তৎপর দুই পক্ষ

বস্তুত, ২০২০ সালের মে মাস থেকে ভারত এবং চিন দুই পক্ষের হাজারো সেনা পূর্ব লাদাখে অবস্থান করেছেন। দুই পক্ষের তরফেই মোতায়েন করা হয়েছে বিরাট অস্ত্র ভান্ডার। উত্তর থেকে দক্ষিণে প্যাংগং এবং গোগরা অবধি ফুঁসছে দুই পক্ষের সেনাবাহিনী। ১৪ তম বৈঠকে কী মিলবে সমাধান সূত্র? প্রশ্ন কূটনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত