১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন, ক্ষমতায় এসেই ঘোষণা বাইডেনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন, ক্ষমতায় এসেই ঘোষণা বাইডেনের ।কিছুদিন আগেই মহা বিতর্কের মাঝে ট্রাম্প কে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে আমেরিকায়। কিছুতেই ঠেকানো যাচ্ছে না মারন রোগের সংক্রমণ। অনেকে বিশেষজ্ঞ বলছেন করোনা আমেরিকাকে তৃতীয় বিশ্বের দেশে নামিয়ে এনেছে।

আরও পড়ুনঃএবার আর্জেন্টিনার নোটে ফুটবল ঈশ্বর, থাকছে কালজয়ী ‘হ্যান্ড অফ গড’ এর ছবি

এমন অবস্থায় গদিতে বসার আগেই দেশবাসীকে অভূতপূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট বাইডেন।দায়িত্ব নেওয়ার ১০০দিনের মধ্যে ১০কোটি মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবেন, এমনই আশ্বাস দিলেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মারাত্মক মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। যা প্রায় ১৫ মিলিয়ন আমেরিকানকে সংক্রামিত করেছে এবং মৃত্যু হয়েছে ২৮৫,০০০ জনের।

বিশ্বব্যাপী ৬৪৮.২ মিলিয়ন মানুষ কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাইডেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নেন।এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে বেছে নেন রোচেল ওয়ালেনস্কিকে।বাইডেন জানান,তাঁর প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হবে না। তা প্রতিজ্ঞা করাও সম্ভব না। এটি ঠিক করতে সময় লাগবে।

তবে তিনি নিশ্চিত যে ১০০ দিনের মধ্যে তাঁরা এই রোগের গতিপথ পরিবর্তন করতে পারবেন। রোগটির (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে।’ছোট শিশুদের স্কুলে ফিরিয়ে দেওয়াকে তিনি তাঁর অন্যান্য কাজের মধ্যে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন । তিনি আরও বলেন, আগামী বছরে, খুব অসুবিধার সাথেই তাঁদের এখনও অনেক কাজ করতে হবে।

১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন, ক্ষমতায় এসেই ঘোষণা বাইডেনের ।তবুও ১০০ দিন পরে মহামারীটির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা অনেকটা এগিয়ে থাকবেন বলে আশা করেন বাইডেন । তিনি সকলকে পাশে থাকার জন্য আহ্বান করেন। আপাতত আর ১০০দিনের জন্য মাস্ক পড়ার অনুরোধ করেন সকলকে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত