এবার আর্জেন্টিনার নোটে ফুটবল ঈশ্বর, থাকছে কালজয়ী ‘হ্যান্ড অফ গড’ এর ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার আর্জেন্টিনার নোটে ফুটবল ঈশ্বর, থাকছে কালজয়ী ‘হ্যান্ড অফ গড’ এর ছবি ।কিছুদিন আগেই মাত্র ৬০ বছর বয়সে ইহলোক ছেড়ে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা তথা ফুটবল ঈশ্বর দিয়েগো আরমান্দো মারাদোনা। তবে পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের মনে এখনও জ্বলজ্বল করছেন তাদের প্রানের দিয়েগো। সেখানে তিনি অমর হয়েই থেকে যাবেন।

আরও পড়ুনঃদাদার কাছে আজীবন কৃতজ্ঞ! অবসরের পরেই আবেগপ্রবণ পার্থিব

প্রয়াত রাজপুত্রের উদ্দেশ্যে এবার অনন্য সম্মান দিতে চলেছে আর্জেন্টিনা সরকার।এবার আর্জেন্টিনার নোটে থাকতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনার ছবি। সেনেটর নর্মা দুরাঙ্গো আর্জেন্টিনার কারেন্সিতে মারাদোনার ছবি রাখার প্রস্তাব দিয়েছেন।সেনেটরের প্রস্তাব, “হাজার পেসোর নোটে মারাদোনার গোলের ছবি থাকবে। একদিকে ছিয়াশির বিশ্বকাপে ‘হ্যান্ড অফ গড’ আর উল্টোদিকে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ছয় জনকে কাটিয়ে মারাদোনার গোলের ছবিটা দেখা যেতে পারে।

সেনেটারের কথায়, মারাদোনাকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আমাদের। দিয়েগো আমাদের জাতীয় সম্পদ। ১০০০ পেসোর নোটে মারাদোনার ছবি ব্যবহার নিয়ে আইনগত দিকটা ভেবে দেখা হচ্ছে। আশা করি সামনের বছরের শুরুতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও করোনার কারণে বসছে না সেনেটর। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বন্ধ থাকছে সেনেটর। তবে নিয়মিত সেনেটর খুললেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবার আর্জেন্টিনার নোটে ফুটবল ঈশ্বর, থাকছে কালজয়ী ‘হ্যান্ড অফ গড’ এর ছবি ।বর্তমানে হাজার পেসোর নোটে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নেরোর ছবি থাকে। সেখানেই থাকবে মারাদোনার ছবি।এবার কত তাড়াতাড়ি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে সাধারন মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত