দাদার কাছে আজীবন কৃতজ্ঞ! অবসরের পরেই আবেগপ্রবণ পার্থিব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাদার কাছে আজীবন কৃতজ্ঞ! অবসরের পরেই আবেগপ্রবণ পার্থিব ।আজ কিছুক্ষণ আগেই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। আর তার পরেই আবেগপ্রবণ বিদায়ী বারতা দিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের দলে খেলার সুযোগ পাওয়ার জন্য নিজেকে যেমন ভাগ্যবান মনে করেন তেমনই কৃতজ্ঞতা জানালেন প্রাক্তন ক্রিকেটারদের প্রতি।তবে সবথেকে বেশি যে কৃতজ্ঞ যে দাদি সৌরভ গাঙ্গুলির প্রতি তা তার টুইট বার্তায় বার বার প্রকাশ পেয়েছে।

আরও পড়ুনঃবনগাঁয় সভার আগেই দুর্গাপুরে আচমকাই কাউন্সিলরদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

দীর্ঘ বার্তায় তিনি লেখেন  ‘যে সমস্ত অধিনায়কদের অধীনে খেলেছি। তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। বিশেষ করে আমার প্রথম ক্যাপ্টেন দাদার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। উনি আমার উপর অনেক ভরসা করেছিলেন।’ মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ডে ওই দলের বিরুদ্ধে অভিষেক ঘোতে তাঁর। সেই প্রথম সফরেই ক্যাপ্টেন হিসেবে পান সৌরভ গাঙ্গুলি কে। সেই স্মৃতি এখনও তাঁর মনে টাটকা। সৌরভ ছাড়াও তিনি সচিন দ্রাবিড় লক্ষনের মত মহাতারকার সান্নিধ্য পান। যার জন্য তিনি আজও কৃতজ্ঞ তাও জানান তিনি।

টুইটারে লম্বা পোস্টে সেই প্রসঙ্গ উল্লেখ করে পার্থিব লেখেন, ‘মহাতারকাদের সান্নিধ্য পাওয়ায় নিজেকে এখনো গর্বিত মনে হয়। ওঁদের অনেককেই এখন বন্ধু বলি। ওঁদের কাছ থেকে অনেককিছু শিখেছি। শুধু সতীর্থরাই নন, প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছ থেকেও শিক্ষা পেয়েছি।’পার্থিব প্যাটেল টেস্টে জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেন। ৩১.১৩ গড়ে করেন ৯৩৪ রান। এছাড়াও ৩৮টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায় পার্থিবকে।

দাদার কাছে আজীবন কৃতজ্ঞ! অবসরের পরেই আবেগপ্রবণ পার্থিব ।ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাত দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০২৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদের মত একাধিক দলে খেলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত